রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে ভাষা আন্দোলনে শহীদদের প্রতি মুড়াপাড়া ইউনিয়ন ছাত্রদলের শ্রদ্ধা নিবেদন  সাপাহারের নিকটবর্তী দিবরে জয়ল্যান্ড পার্ক উদ্বোধন  বদলগাছীর শিবপুর উচ্চ বিদ্যালয়ের আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উদযাপিত রোজা ভাঙিয়ে বন্দির স্ত্রীকে ধর্ষণ করেন র‌্যাবের সাবেক কর্মকর্তা আলেপ; পেয়েছেন একাধিক পদক! নওগাঁয় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত। বগুড়ার কাহালুতে দেবরের ছুরিকাঘাতে ভাবী খুন সাপাহারে সাংবাদিকদের সাথে এমপি প্রার্থী মাহবুবুল আলম’র মতবিনিময় জয়পুরহাটে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল রাণীনগরে গ্রাম আদালত বিষয়ক ভিডিও প্রদর্শনী

নওগাঁয় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

  • প্রকাশিত সময় : শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১১৭ দেখেছেন

আব্দুর রউফ রিপন, নওগাঁ প্রতিনিধি:

যথাযোগ্য মর্যাদা ও ভাব গাম্ভির্যের মধ্যদিয়ে বৈষম্যবিহীন নতুন বাংলাদেশের প্রথম ভাষা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে নওগাঁয় সকল ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য নওগাঁর কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষদের ঢল নামে।

দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, অন্যান্য সরকারি ও বে-সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে গ্রহণ করা হয়েছে নানা কর্মসূচি। দিবসের প্রথম প্রহর রাত ১২টা ১মিনিটে শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ।

কর্মসূচির প্রথমেই ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পন করেন নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। পরে অতিরিক্ত পুলিশ সুপার মো. গাজিউর রহমান, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, পৌর মেয়র, জেলা পরিষদ, জেলা প্রেস ক্লাব, নওগাঁ টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন রাজনৈতিক দল ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পন করেন।

জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল জানিয়েছেন জেলা প্রশাসনের পক্ষ থেকে দিবসটি উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। শুক্রবার জুমা নামাজের পর ভাষা শহীদসহ সকল শহীদদের রুহের মাগফেরাত এবং দেশের মঙ্গল কামনায় দোয়া অনুষ্ঠিত হবে। এছাড়া জেলার ১১টি উপজেলায় শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতাসহ বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে উপজেলা প্রশাসন দিবসটি উদযাপন করছে।

Facebook Comments Box

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT