শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
আত্রাইয়ে জাতীয়তাবাদী মহিলা দলের দ্বি-বার্ষিক কাউন্সিল ২০২৫ অনুষ্ঠিত  মোহনগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি আটক  খান বাহাদুর কবির উদ্দিন খান উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত  রাণীনগরের ত্রিমোহনী হাটে ৪ টাকার খাজনা ৪০ টাকা ॥ বছরের পর বছর প্রতারিত হচ্ছে ক্রেতা-বিক্রেতা হিলি প্রেসক্লাবের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন শিশু ধর্ষণ মামলার আসামী আব্দুল্লাহকে গ্রেপ্তার ও শাস্তির দাবীতে সাতক্ষীরায় মানববন্ধন চান্দিনায় এলডিপি কর্মী সমাবেশে ড. রেদোয়ান আহমেদ ‘দ্রুত নির্বাচন দেন, না হয় গণতন্ত্রমনা মানুষ রাজপথে নামবে’ সাতক্ষীরায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে মসজিদের ইমামকে গাছে বেধে মারপিটের অভিযোগ আদমদীঘিতে ৩১ কেজি গাঁজাসহ চার মাদক কারবারি গ্রেপ্তার বর্ণাঢ্য নানা আয়োজনের মধ্যদিয়ে উন্মুক্ত হলো রাণীনগরের রক্তদহ বিল পর্যটন এলাকা ও পাখি পল্লী

ভারতের ওয়াকফ সম্পত্তি রক্ষা জন্য সকল মুসলিম উম্মাহর শান্তি প্রিয় মানুষের এগিয়ে আসার ডাক দিলেন জমিয়ত 

  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ১২৬ দেখেছেন

মনোয়ার ইমাম, কলকাতা (ভারত) প্রতিনিধিঃ 

আজ বৈকালে কলকাতার রানীরাসমনি মোড়ে পশ্চিম বাংলার জমিয়তের ডাকা ওয়াকফ সম্পত্তি বাঁচাও কমিটির ডাকে কয়েক লাখ মানুষের ভিড় উপচে পড়ে। সেখান থেকে ভারতের জমিয়তের নেতা জনাব মাসুদ মাদানী ওয়াকফ সম্পত্তি রক্ষা করতে সকল মুসলিম উম্মাহর শান্তি প্রিয় মানুষ কে তাদের জান মাল দিয়ে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তার সরকার চাইছে যে মুসলিম উম্মাহর ওয়াকফ সম্পত্তি কে নিজেদের হাতে নিয়ে মুসলিম উম্মাহর কে দেউলিয়া দশা করতে এবং মসজিদ ও মাদ্রাসা এবং দরগা ঈদগাহ ও খানকা শরীফ কে সরিয়ে দিতে চাইছে এবং মুসলিম উম্মাহর অর্থনৈতিক উন্নয়নের এবং তাদের সামাজিক মর্যাদা কে সরিয়ে দিতেই এই কালা আইন চালু করতে যাচ্ছে। এর বিরুদ্ধে সকল কে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে। মুসলিম উম্মাহর গণসংগঠন ও মিল্লাত কে এগিয়ে আসতে হবে তাদের জান মাল ও মসজিদ ও মাদ্রাসা দরগা এবং ঈদগাহ মাঠ এবং খানকা কে বাঁচাতে।এর জন্য সারা দেশে প্রতিরোধ গড়ে তুলতে আহ্বান জানান জনাব মাসুদ মাদানী সহ সারা ভারত জমিয়তের নেতৃত্ব। আজকের এই সভা থেকে পশ্চিম বাংলার জমিয়তের আমীর ও পশ্চিম বাংলা সরকারের মন্ত্রী জনাব সিদ্দিকুল্লা চৌধুরী বলেন যে তারা কোন ভাবেই পশ্চিম বাংলার মাটিতে ওয়াকফ সম্পত্তি আইন কে বলবৎ করতে দেবে না। তাদের সরকারের প্রধান ও তৃণমূল দলের সভানেত্রী এবং পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কালা আইন এর বিরুদ্ধে রয়েছে। সেই সঙ্গে ভারতের বিজেপি ও তার দোসররা এই আইন যদি বলবৎ করতে চায় তার বিরুদ্ধে ব্যবস্থা সারা দেশে গন প্রতিরোধ গড়ে তোলা হবে। আজকের এই সভায় উপস্থিত ছিলেন পশ্চিম বাংলা ফুরফুরা শরীফের পীরজাদা এবং জামায়াতের আমির এবং পশ্চিম বাংলা জামায়াতে ইসলামী ও ইসলামী চিন্তাবিদ সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। আজকের এই সভায় প্রায় পাঁচ লাখ মানুষ জমায়েত হয়।

Facebook Comments Box

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT