শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
হিলি প্রেসক্লাবের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন শিশু ধর্ষণ মামলার আসামী আব্দুল্লাহকে গ্রেপ্তার ও শাস্তির দাবীতে সাতক্ষীরায় মানববন্ধন চান্দিনায় এলডিপি কর্মী সমাবেশে ড. রেদোয়ান আহমেদ ‘দ্রুত নির্বাচন দেন, না হয় গণতন্ত্রমনা মানুষ রাজপথে নামবে’ সাতক্ষীরায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে মসজিদের ইমামকে গাছে বেধে মারপিটের অভিযোগ আদমদীঘিতে ৩১ কেজি গাঁজাসহ চার মাদক কারবারি গ্রেপ্তার বর্ণাঢ্য নানা আয়োজনের মধ্যদিয়ে উন্মুক্ত হলো রাণীনগরের রক্তদহ বিল পর্যটন এলাকা ও পাখি পল্লী মিথ্যা সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাণীনগরে আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত নওগাঁয় কমছে না শীতের তীব্রতা; ঘুরে ঘুরে শীতার্তদের শীতবস্ত্র উপহার দিচ্ছেন ডিসি মোহাম্মদ আব্দুল আউয়াল নওগাঁয় তারুণ্যের উৎসবের ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

সুন্দরগঞ্জে মা ইলিশ সংরক্ষণ অভিযান সমাপ্ত; ২২দিনে ৫০ হাজার মিটার জাল জব্দ।

  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ৩০৩ দেখেছেন

বিপুল ইসলাম আকাশ (গাইবান্ধা) প্রতিনিধিঃ

মা ইলিশ সংরক্ষণ অভিযান সমাপ্ত। সরকারি নিদের্শনা মোতাবেক গত ১৩ অক্টোবর হতে ৩ নভেম্বর পর্যন্ত বিভিন্ন নদীতে মা ইলিশ নিধন বন্ধ ছিল । রোববার গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কাপাসিয়া ইউনিয়নে তিস্তা নদীতে সর্বশেষ মা ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালনা করে প্রায় ১ হাজার মিটার জাল জব্দ করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. মাসুদুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য অফিসার মো. তারিকুল ইসলাম সাবু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো ওয়ালিফ মন্ডল প্রমূখ।

জানা গেছে, উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে গত ২২ দিনে উপজেলায় মা ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালনা করে প্রায় ৫০ হাজার মিটার জাল ও ২৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। জাল সমূহ আগুনে পুড়ে ফেলা হয় এবং জব্দকৃত মাছগুলো বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।

উপজেলা মৎস্য অফিসার বলেন, গত ২২দিন মাছ না ধরার জন্য উপজেলার ১ হাজার ৩০০ জন জেলের প্রত্যেককে ২৫ কেজি করে সাধারণ সহায়তার চাল বিতরণ করা হয়। তারপরও তারা গোপনে মা ইলিশ শিকার করেন। উপজেলায় কার্ডধারী জেলের সংখ্যা ৩ হাজার ২০৩ জন। শুধুমাত্র তিস্তা নদীর ধারে অবস্থিত ৬টি ইউনিয়নের জেলেদের সহায়তা প্রদান করা হয়।

Facebook Comments Box

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT