শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
হিলি প্রেসক্লাবের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন শিশু ধর্ষণ মামলার আসামী আব্দুল্লাহকে গ্রেপ্তার ও শাস্তির দাবীতে সাতক্ষীরায় মানববন্ধন চান্দিনায় এলডিপি কর্মী সমাবেশে ড. রেদোয়ান আহমেদ ‘দ্রুত নির্বাচন দেন, না হয় গণতন্ত্রমনা মানুষ রাজপথে নামবে’ সাতক্ষীরায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে মসজিদের ইমামকে গাছে বেধে মারপিটের অভিযোগ আদমদীঘিতে ৩১ কেজি গাঁজাসহ চার মাদক কারবারি গ্রেপ্তার বর্ণাঢ্য নানা আয়োজনের মধ্যদিয়ে উন্মুক্ত হলো রাণীনগরের রক্তদহ বিল পর্যটন এলাকা ও পাখি পল্লী মিথ্যা সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাণীনগরে আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত নওগাঁয় কমছে না শীতের তীব্রতা; ঘুরে ঘুরে শীতার্তদের শীতবস্ত্র উপহার দিচ্ছেন ডিসি মোহাম্মদ আব্দুল আউয়াল নওগাঁয় তারুণ্যের উৎসবের ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

ধামইরহাটে মানবসেবা’র উদ্যোগে ভিক্ষুকদের মাঝে ছাগল বিতরণ

  • প্রকাশিত সময় : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ২৯৩ দেখেছেন

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর ধামইরহাটে ভিক্ষুকদের সামাজিক ভাবে পুর্নবাসনের লক্ষে ছাগল বিতরণ করা হয়েছে। স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন মানবসেবা সংগঠনের উদ্যোগে এ ছাগল বিতরণ করা হয়। গতকাল বিকেলে ধামইরহাট উপজেলা পরিষদ চত্ত্বরে সেবাধর্মী অন্যন্য সংগঠন মানবসেবার উদ্যোগে ভিক্ষুকদের ভিক্ষাবৃত্তি থেকে নির্মূলের লক্ষে এবং তাদেরকে পুর্নবাসনের জন্য ৭ জনের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন ভূমি আপিল বোর্ডের অতিরিক্ত সচিব (অব.) আলহাজ্ব আবু হেনা মোস্তফা কামাল, ধামইরহাট উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তাফিজুর রহমান, মানবসেবা সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. রাসেল মাহমুদ, সাবেক ইউপি সদস্য মো. আনোয়ার হোসেন প্রমুখ। ধামইরহাট পৌরসভার দক্ষিণ চকযদু গ্রামের ভিক্ষুক গোলাপী খাতুন বলেন, ভিক্ষা করতে অনেক খারাপ লাগে, তারপরও পেটের দায়ে ভিক্ষাবৃত্তি করি, এখন ছাগল পেয়ে অনেকটা খুশি লাগছে। এ ছাগল দিয়ে সংসার চালানোর চেষ্টা করবো।

Facebook Comments Box

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT