শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
শিশু ধর্ষণ মামলার আসামী আব্দুল্লাহকে গ্রেপ্তার ও শাস্তির দাবীতে সাতক্ষীরায় মানববন্ধন চান্দিনায় এলডিপি কর্মী সমাবেশে ড. রেদোয়ান আহমেদ ‘দ্রুত নির্বাচন দেন, না হয় গণতন্ত্রমনা মানুষ রাজপথে নামবে’ সাতক্ষীরায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে মসজিদের ইমামকে গাছে বেধে মারপিটের অভিযোগ আদমদীঘিতে ৩১ কেজি গাঁজাসহ চার মাদক কারবারি গ্রেপ্তার বর্ণাঢ্য নানা আয়োজনের মধ্যদিয়ে উন্মুক্ত হলো রাণীনগরের রক্তদহ বিল পর্যটন এলাকা ও পাখি পল্লী মিথ্যা সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাণীনগরে আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত নওগাঁয় কমছে না শীতের তীব্রতা; ঘুরে ঘুরে শীতার্তদের শীতবস্ত্র উপহার দিচ্ছেন ডিসি মোহাম্মদ আব্দুল আউয়াল নওগাঁয় তারুণ্যের উৎসবের ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন আত্রাইয়ে ইরি ধান রোপনকে কেন্দ্র করে হাতুরির আঘাতে আহত শ্রমিকের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস পালন

  • প্রকাশিত সময় : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ২৪৭ দেখেছেন

 

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ঃ

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। দিবসটি পালন উপলক্ষে বৃহস্পতিবার বিকালে পৌর এলাকার টাউন ক্লাব চত্বরে এক আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা।

এ সময় বিএনপি’র চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আহবায়ক গোলাম জাকারিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট সোলায়মান বিশু এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত তেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি এ্যাডভোকেট গোলাম কবির।

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা মন্টু, গোমস্তাপুর উপজেলা বিএনপি’র সদস্য সচিব আইনজীবী নূরুল ইসলাম সেন্টু, উপজেলা প্রস্তুতি কমিটির আহবায়ক মো. আমিনুল ইসলামসহ জেলার বিভিন্ন উপজেলা থেকে বিএনপি’র অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

পরে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টাউন ক্লাবে এসে সাংস্কৃতিক অনুষ্ঠানে মিলিত হয়।

Facebook Comments Box

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT