শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
হিলি প্রেসক্লাবের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন শিশু ধর্ষণ মামলার আসামী আব্দুল্লাহকে গ্রেপ্তার ও শাস্তির দাবীতে সাতক্ষীরায় মানববন্ধন চান্দিনায় এলডিপি কর্মী সমাবেশে ড. রেদোয়ান আহমেদ ‘দ্রুত নির্বাচন দেন, না হয় গণতন্ত্রমনা মানুষ রাজপথে নামবে’ সাতক্ষীরায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে মসজিদের ইমামকে গাছে বেধে মারপিটের অভিযোগ আদমদীঘিতে ৩১ কেজি গাঁজাসহ চার মাদক কারবারি গ্রেপ্তার বর্ণাঢ্য নানা আয়োজনের মধ্যদিয়ে উন্মুক্ত হলো রাণীনগরের রক্তদহ বিল পর্যটন এলাকা ও পাখি পল্লী মিথ্যা সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাণীনগরে আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত নওগাঁয় কমছে না শীতের তীব্রতা; ঘুরে ঘুরে শীতার্তদের শীতবস্ত্র উপহার দিচ্ছেন ডিসি মোহাম্মদ আব্দুল আউয়াল নওগাঁয় তারুণ্যের উৎসবের ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কাশিয়ানীতে র‌্যালি ও আলোচনা সভা

  • প্রকাশিত সময় : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ১৭৩ দেখেছেন

 

গোপালগঞ্জ প্রতিনিধিঃ

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। ১৯৭৫ সালের এই দিনে সিপাহি-জনতার ঐতিহাসিক বিপ্লবের মধ্য দিয়ে দেশের তৎকালীন রাজনীতির গতিধারা বদলে গিয়েছিল। দেশ ও জাতি পেয়েছিল নতুন দিশা।

এরই ধারাবাহিকতায় দিবসটি পালন উপলক্ষে কাশিয়ানী উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপি ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকাল ১১ টার সময় কাশিয়ানী উপজেলা শহীদ মিনার চত্বরে আলোচনা সভা ও র‍্যালির আয়োজন করে। এ দিবস পালন উপলক্ষে কাশিয়ানী উপজেলা শহীদ মিনার চত্বরে আলোচনা সভা শেষে একটি রালী উপজেলার প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

কাশিয়ানী উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপি সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি র নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম। তিনি বলেন গত ১৬ টি বছর ভিন্নমত ও ভিন্ন দলের মানুষ ভয়ে কথা বলতে পারেনি।ক্ষমতাসালীরা সাধারণ মানুষকে জিম্মি করে ভীতসন্ত্রস্ত করে রেখে ছিল। আজ মানুষ স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারছে,ঘরছাড়া মানুষ আজ শান্তিতে ঘুমাতে পারছে। জাতীয়তা বাদী দল আগেও সাধারণ মানুষের পাশে ছিল, ভবিষ্যতে ও পাশে থাকবে।

এ সময় আর ও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক শেখ মোঃ সেলিম, শ্রমিক দলের আহ্বায়ক মতিউর রহমান রনি কাশিয়ানী উপজেলা ছাত্র দলের সভাপতি আমিরুল ইসলাম সোহেল, কাশিয়ানী উপজেলা যুবদলের আহ্বায়ক শিমুল মুন্সি, সদস্য সচিব আরিফুর রহমান পাবেল, স্বেচ্ছাসেবক দলের ফোরকান শরীফ টিটু,সহ সহযোগি সংগঠনের নেতাকর্মী উপস্থিতি ছিলেন।

Facebook Comments Box

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT