শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
রাণীনগরের ত্রিমোহনী হাটে ৪ টাকার খাজনা ৪০ টাকা ॥ বছরের পর বছর প্রতারিত হচ্ছে ক্রেতা-বিক্রেতা হিলি প্রেসক্লাবের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন শিশু ধর্ষণ মামলার আসামী আব্দুল্লাহকে গ্রেপ্তার ও শাস্তির দাবীতে সাতক্ষীরায় মানববন্ধন চান্দিনায় এলডিপি কর্মী সমাবেশে ড. রেদোয়ান আহমেদ ‘দ্রুত নির্বাচন দেন, না হয় গণতন্ত্রমনা মানুষ রাজপথে নামবে’ সাতক্ষীরায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে মসজিদের ইমামকে গাছে বেধে মারপিটের অভিযোগ আদমদীঘিতে ৩১ কেজি গাঁজাসহ চার মাদক কারবারি গ্রেপ্তার বর্ণাঢ্য নানা আয়োজনের মধ্যদিয়ে উন্মুক্ত হলো রাণীনগরের রক্তদহ বিল পর্যটন এলাকা ও পাখি পল্লী মিথ্যা সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাণীনগরে আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত নওগাঁয় কমছে না শীতের তীব্রতা; ঘুরে ঘুরে শীতার্তদের শীতবস্ত্র উপহার দিচ্ছেন ডিসি মোহাম্মদ আব্দুল আউয়াল

আত্রাইয়ে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
  • ২৮৬ দেখেছেন

 

এমরান মাহমুদ প্রত্যয়, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা হয়। সভায় সভাপতিত্ব করেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন। এসময় সহকারী কমিশনার (ভূমি) সিনথিয়া হোসেন, ওসি সাহাবুদ্দীন, উপজেলা বিএনপি সভাপতি এসএম রেজাউল ইসলাম, সম্পাদক তসলীম হোসেন, ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দিন মন্ডল, এস এম মামুনুর রশিদ, মঞ্জুরুল আলম শেখ, সম্রাট হোসেন, খবিরুল ইসলাম, তোফাজ্জল হোসেন, আত্রাই প্রেস ক্লাব সভাপতি তপন কুমার সরকার, উপজেলা প্রেস ক্লাব সভাপতি সরদার মাহমুদ উত্তাল, বীর মুক্তিযোদ্ধা, সরকারি দপ্তরের অফিসার প্রমুখ উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে ইউএনও কামাল হোসেন পরিচ্ছন্ন আত্রাই গড়তে তার গৃহিত উদ্যোগের কথা তুলে ধরে সমাজের সকল শ্রেণি পেশার মানুষের সার্বিক সহযোগিতা কামনা করেন। একই সাথে মাদক ও বাল্য বিয়ে একটি সামাজিক ব্যাধি উল্লেখ করে তা নিয়ন্ত্রণে রাখতে সামাজিক আন্দোলন গড়ে তোলার গুরুত্ব আরোপ করেন। এছাড়া তিনি যোগদান করার পর থেকে এ উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সুন্দর ও স্বাভাবিক রাখতে সকলের সহযোগিতা পেয়েছেন মর্মে কৃতজ্ঞতা প্রকাশ করেন। সেইসাথে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, চোরাচালান প্রতিরোধ শুন্যের কোঠায় রাখতে প্রশাসনের কঠোরতার কথা ব্যক্ত করেন।

এ দিন উপজেলা এনজিও, পরিসংখ্যান, কৃষি ঋণ, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT