শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
হিলি প্রেসক্লাবের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন শিশু ধর্ষণ মামলার আসামী আব্দুল্লাহকে গ্রেপ্তার ও শাস্তির দাবীতে সাতক্ষীরায় মানববন্ধন চান্দিনায় এলডিপি কর্মী সমাবেশে ড. রেদোয়ান আহমেদ ‘দ্রুত নির্বাচন দেন, না হয় গণতন্ত্রমনা মানুষ রাজপথে নামবে’ সাতক্ষীরায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে মসজিদের ইমামকে গাছে বেধে মারপিটের অভিযোগ আদমদীঘিতে ৩১ কেজি গাঁজাসহ চার মাদক কারবারি গ্রেপ্তার বর্ণাঢ্য নানা আয়োজনের মধ্যদিয়ে উন্মুক্ত হলো রাণীনগরের রক্তদহ বিল পর্যটন এলাকা ও পাখি পল্লী মিথ্যা সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাণীনগরে আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত নওগাঁয় কমছে না শীতের তীব্রতা; ঘুরে ঘুরে শীতার্তদের শীতবস্ত্র উপহার দিচ্ছেন ডিসি মোহাম্মদ আব্দুল আউয়াল নওগাঁয় তারুণ্যের উৎসবের ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

ডোমারে নারীর মৃত্যু নিয়ে ধুম্রজাল; মরদেহ উদ্ধার করেছে পুলিশ

  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ১৬৫ দেখেছেন

এমদাদুল হক মাসুম, ডোমার প্রতিনিধি:

নীলফামারীর ডোমারে ফোয়ারা সুলতানা (৫৩) নামে এক নারীর মৃত্যু নিয়ে সৃষ্টি হয়েছে ধুম্রজাল। পরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে ডোমার থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বেলা দুইটার দিকে উপজেলার গোমনাতী পাঙ্গাঁ সড়কের স্কুলপাড়া গ্রামের আবু সাঈদের নির্মাণাধীন বাড়ীর সামনে ঘটনাটি ঘটে। মৃত ফোয়ারা সুলতানা ভোগডাবুড়ী ইউনিয়নের উত্তর গোসাইগঞ্জ এলাকার মৃত রহমত আলীর স্ত্রী। মৃত নারীর ছেলে জাফর ইকবাল জানান, আমার মা একাই বাড়ীতে থাকেন। আমি ব্যবসায়ীক কারনে পরিবার সহ জলঢাকায় থাকি। মা মাঝে মধ্যে আমার বাসায় যাওয়া আসা করতো। আজ লোক মারফত খবর পেয়ে ঘটনাস্থলে এসে মায়ের মরদেহ দেখতে পেলেও কিভাবে মারা গিয়েছেন তা এখনও জানতে পারিনি।

এ বিষয়ে ডোমার থানার এসআই মিজানুর রহমান এলাকাবাসীর বরাত দিয়ে জানান, বেলা দুইটার দিকে জনৈক ব্যক্তি দুটর্ঘনা হয়েছে মর্মে পানীর জন্য চিৎকার করলে এলাকাবাসী তার চিৎকার শুনে পানি নিয়ে এসে দেখতে পায় একজন নারী অচেতন অবস্থায় রাস্তায় পড়ে রয়েছেন। তাৎক্ষনিক উপস্থিত লোকজন চিৎকার করা লোকের কথা অনুযায়ী চিকিৎসার জন্য উক্ত নারীকে ভ্যানে তুলে দেন। ভ্যানটি কিছুদুর যাওয়ার পর মহিলাটির সাথে কেও না থাকায় ভ্যানচাল পূর্বের স্থানেই অচেতন মহিলাটিকে নামিয়ে দিয়ে চলে জান। এরপর পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ও স্থানিয় জনপ্রতিনিধি ঘটনাস্থলে এসে তাৎক্ষণিক তদন্তের পর মহিলার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। ডোমার থানার দায়িত্বরত কর্মকর্তা এসআই কাজল কুমার রায় মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার বিষয়ে মামলা প্রক্রিয়াধীন। মরদেহের সাথে থাকা এনআইডি কার্ডে পরিচয় দেখে স্বজনদের খবর দেওয়া হয়েছে। পালিয়ে যাওয়া জনৈক লোকটিকে সনাক্তের চেষ্টা চলছে এবং মরদেহ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Facebook Comments Box

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT