শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
হিলি প্রেসক্লাবের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন শিশু ধর্ষণ মামলার আসামী আব্দুল্লাহকে গ্রেপ্তার ও শাস্তির দাবীতে সাতক্ষীরায় মানববন্ধন চান্দিনায় এলডিপি কর্মী সমাবেশে ড. রেদোয়ান আহমেদ ‘দ্রুত নির্বাচন দেন, না হয় গণতন্ত্রমনা মানুষ রাজপথে নামবে’ সাতক্ষীরায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে মসজিদের ইমামকে গাছে বেধে মারপিটের অভিযোগ আদমদীঘিতে ৩১ কেজি গাঁজাসহ চার মাদক কারবারি গ্রেপ্তার বর্ণাঢ্য নানা আয়োজনের মধ্যদিয়ে উন্মুক্ত হলো রাণীনগরের রক্তদহ বিল পর্যটন এলাকা ও পাখি পল্লী মিথ্যা সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাণীনগরে আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত নওগাঁয় কমছে না শীতের তীব্রতা; ঘুরে ঘুরে শীতার্তদের শীতবস্ত্র উপহার দিচ্ছেন ডিসি মোহাম্মদ আব্দুল আউয়াল নওগাঁয় তারুণ্যের উৎসবের ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

সাতক্ষীরায় বিজিবি অভিযানে মাদক সহ ১১লক্ষ টাকার মালামাল উদ্ধার

  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ২১৯ দেখেছেন

সাতক্ষীরা প্রতিনিধিঃ

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদকদ্রব্যসহ প্রায় এগার লক্ষ টাকার ভারতীয় মালামাল উদ্ধার করেছে বিজিবি। বুধবার রাতে ও বৃহস্পতিবার সকালে, জেলার পদ্মশাখরা, ভোমরা, কাকডাঙ্গা, তলুইগাছা, কালিয়ানী, মাদরা ও হিজলদি সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করা হয়।

সাতক্ষীরা -৩৩ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে পদ্মশাখরা থেকে ৫ বোতল কাকডাংগা ৩২ বোতল ও কলারোয়ার সীমানন্ত ১৪ বোতল ভারতীয় মদ আটক করে বিজিবির একটি টিম । এছাড়া পৃথক অভিযানে পদ্মশাখরার দাসপাড়া থেকে ১,৪০,০০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ, ভোমরার লক্ষী দাড়ি থেকে ৮৭,০০০ টাকা মূল্যের কম্বল ও কাপড়, কলারোয়ার কালিয়ানী থেকে ১,০৫,০০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ,তলুইগাছা থেকে ৩০,০০০ টাকা মূল্যের ভারতীয় থ্রী-পিস এবং চান্দুরিয়া থেকে ১,৪০,০০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ, কাকডাংগার ভাদিয়ালী থেকে ২,১০,০০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ, কলারোয়া চান্দা এলাকা থেকে ১,৪০,০০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ এবং কলারোয়ার গোপীনাথপুর থেকে ৮৪,০০০ টাকা মূল্যের ভারতীয় কম্বল আটক করা হয়।

 

তিনি আরো জানান, উদ্ধারকৃত মালামালের মূল্য ১০,৭১,০০০/- (দশ লক্ষ একাত্তর হাজার) টাকার মত। জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা দেওয়া হয়েছে। এছাড়াও মাদকদ্রব্য গুলি সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ষ্টোরে জমা হয়েছে ।

Facebook Comments Box

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT