শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনাম :
মোহনগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি আটক  খান বাহাদুর কবির উদ্দিন খান উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত  রাণীনগরের ত্রিমোহনী হাটে ৪ টাকার খাজনা ৪০ টাকা ॥ বছরের পর বছর প্রতারিত হচ্ছে ক্রেতা-বিক্রেতা হিলি প্রেসক্লাবের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন শিশু ধর্ষণ মামলার আসামী আব্দুল্লাহকে গ্রেপ্তার ও শাস্তির দাবীতে সাতক্ষীরায় মানববন্ধন চান্দিনায় এলডিপি কর্মী সমাবেশে ড. রেদোয়ান আহমেদ ‘দ্রুত নির্বাচন দেন, না হয় গণতন্ত্রমনা মানুষ রাজপথে নামবে’ সাতক্ষীরায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে মসজিদের ইমামকে গাছে বেধে মারপিটের অভিযোগ আদমদীঘিতে ৩১ কেজি গাঁজাসহ চার মাদক কারবারি গ্রেপ্তার বর্ণাঢ্য নানা আয়োজনের মধ্যদিয়ে উন্মুক্ত হলো রাণীনগরের রক্তদহ বিল পর্যটন এলাকা ও পাখি পল্লী মিথ্যা সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

আদমদীঘিতে সেনা সদস্যের পরিচয়ে তদন্তে গিয়ে যুবক গ্রেপ্তার

  • প্রকাশিত সময় : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ১১৯ দেখেছেন

 

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :

বগুড়ার আদমদীঘিতে সেনা বাহিনীর একজন সদস্য পরিচয়ে মৃত পুলিশ কর্মকর্তার পরিবারকে পেনশনের টাকা ফেরত পাওয়ার তদন্ত করতে এসে কাশেম আলী (২৫) নামের এক যুবককে আটক করে সেনাবাহিনী ও পুলিশে সোর্পদ করেছে জনতা। গত রবিবার (১ ডিসেম্বার) রাতে উপজেলার নশরতপুর ইউপির চেয়ারম্যান গোলাম মোস্তফার মুরইল বাজার অফিস কক্ষ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত কাশেম আলী সিলেট জেলার গোপালগঞ্জ উপজেলার পশ্চিম ভাগ তেরাগুলি গ্রামের মিদ্দিন আলীর ছেলে। এঘটনায় আদমদীঘির পুশিন্দা সরদারপাড়া গ্রামের অবসরপ্রাপ্ত সেনা বাহিনীর সদস্য ফারুক আহমেদ বাদি হয়ে তার বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেন।

জানাযায়, গত রোববার রাত ৮টায় আদমদীঘি উপজেলার নসরতপুর ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফার মুরইল বাজার অফিস কক্ষে তার সাথে অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর সদস্য ফারুক আহমেদ গল্প করার সময় কাশেম আলী নামের ওই যুবক নিজেকে সেনাসদস্য পরিচয় দিয়ে তাদের একটি ছবি দেখিয়ে বলেন এই লোক পুলিশ বাহিনীতে চাকুরী করতো। সে মারা যাবার পর তার স্ত্রী পেনশনের কিছু টাকা পেয়েছে। অবশিষ্ট টাকা দেয়ার জন্য আমি তদন্ত করতে এসেছি। তদন্ত শেষে সে পেনশনের টাকা পাবে। এমন কথায় তাদের সন্ধেহের সৃষ্টি হলে কাশেম আলীকে নানা প্রশ্ন জিজ্ঞেস করলে সে সঠিক উত্তর দিতে ব্যর্থ হয় এবং নিজে সেনাবাহিনীর সদস্য নয় বলে স্বীকার করে। পরে তাকে আটক করে সেনাবাহিনীর ক্যাম্পে ও থানায় খবর দেন।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান জানায়, সোমবার গ্রেপ্তারকৃত ভুয়া সেনা সদস্য পরিচয়দানকারী কাশেম আলীকে আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT