শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:০০ অপরাহ্ন
শিরোনাম :
আদমদীঘিতে ৩১ কেজি গাঁজাসহ চার মাদক কারবারি গ্রেপ্তার বর্ণাঢ্য নানা আয়োজনের মধ্যদিয়ে উন্মুক্ত হলো রাণীনগরের রক্তদহ বিল পর্যটন এলাকা ও পাখি পল্লী মিথ্যা সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাণীনগরে আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত নওগাঁয় কমছে না শীতের তীব্রতা; ঘুরে ঘুরে শীতার্তদের শীতবস্ত্র উপহার দিচ্ছেন ডিসি মোহাম্মদ আব্দুল আউয়াল নওগাঁয় তারুণ্যের উৎসবের ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন আত্রাইয়ে ইরি ধান রোপনকে কেন্দ্র করে হাতুরির আঘাতে আহত শ্রমিকের মৃত্যু শীতের চাদরে ঢাকা সুন্দরগঞ্জের জনজীবন বিপর্যস্ত। বদলগাছীতে নিজ বাড়ীতে গাঁজার গাছ রোপণ করে পরিচর্যা; অতঃপর আটক বদলগাছীতে পুলিশ পরিচয়ে ছিনতাই চক্রের ৭ সদস্য আটক

বারুইপুর জেলা পুলিশের তৎপরতায় ২০২৭ গ্রাম মাদক দ্রব্য উদ্ধার।

  • প্রকাশিত সময় : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ১০৯ দেখেছেন

মনোয়ার ইমাম, কলকাতা (ভারত) প্রতিনিধিঃ 

আজ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর জেলা পুলিশের পক্ষ থেকে ঘুটিয়াশরিফ আর ও পি ক্যাম্পের তৎপরতায় উদ্ধার করা হয়েছে ২০২৭ গ্রাম মাদক দ্রব্য। এবং এই নিষিদ্ধ মাদক ব্যবসায়ী আবদুল কাদের কে গ্রেপ্তার করা হয়েছে। ধৃত ব্যক্তি র বাড়ি পূর্ব বর্ধমান জেলার মঙ্গল কোর্ট এলাকায়।

এদিন গোপন সূত্রে খবর পেয়ে বারুইপুর জেলা পুলিশের ঘুটিয়া শরিফ এলাকায় ওৎ পেতে থাকে। এবং মাদক দ্রব্য ডেলিভারি দেওয়ার চেষ্টা করার আগে আব্দুল কাদের কে ঘুটিয়া শরিফ আর ও পি ক্যাম্পের সদস্যরা ঘিরে ধরে। এবং সাথে সাথেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। নিষিদ্ধ মাদক দ্রব্য র দাম কয়েক লাখ টাকা বলে জানিয়েছেন বারুইপুর জেলা পুলিশের পক্ষ থেকে। এর আগে বহুবার মাদক দ্রব্য বিরোধী অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে মাদক দ্রব্য উদ্ধার করে বারুইপুর জেলা পুলিশ। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ করতে সবধরনের সহযোগিতা করছেন বারুইপুর জেলা পুলিশের সুপার শ্রী পলাশ চন্দ্র ঢালী আই পি এস। সেই সঙ্গে বারুইপুর জেলা পুলিশের এস ও জি র সদস্যদের নিয়ে বিশেষ টিম গঠন করা হয়েছে বলে জানিয়েছেন বারুইপুর জেলা পুলিশের সুপার শ্রী পলাশ চন্দ্র ঢালী।

Facebook Comments Box

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT