শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
শিশু ধর্ষণ মামলার আসামী আব্দুল্লাহকে গ্রেপ্তার ও শাস্তির দাবীতে সাতক্ষীরায় মানববন্ধন চান্দিনায় এলডিপি কর্মী সমাবেশে ড. রেদোয়ান আহমেদ ‘দ্রুত নির্বাচন দেন, না হয় গণতন্ত্রমনা মানুষ রাজপথে নামবে’ সাতক্ষীরায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে মসজিদের ইমামকে গাছে বেধে মারপিটের অভিযোগ আদমদীঘিতে ৩১ কেজি গাঁজাসহ চার মাদক কারবারি গ্রেপ্তার বর্ণাঢ্য নানা আয়োজনের মধ্যদিয়ে উন্মুক্ত হলো রাণীনগরের রক্তদহ বিল পর্যটন এলাকা ও পাখি পল্লী মিথ্যা সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাণীনগরে আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত নওগাঁয় কমছে না শীতের তীব্রতা; ঘুরে ঘুরে শীতার্তদের শীতবস্ত্র উপহার দিচ্ছেন ডিসি মোহাম্মদ আব্দুল আউয়াল নওগাঁয় তারুণ্যের উৎসবের ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন আত্রাইয়ে ইরি ধান রোপনকে কেন্দ্র করে হাতুরির আঘাতে আহত শ্রমিকের মৃত্যু

ডোমারে সাবেক রেলমন্ত্রী সুজনের এপিএস ১০০ বোতল ফেন্সিডিল সহ ২ জন আটক

  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ২৮২ দেখেছেন

 

এমদাদুল হক মাসুম, ডোমার প্রতিনিধিঃ

নীলফামারীর ডোমারে সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের এপিএস ও দেবীগঞ্জ উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদকসহ দুইজনকে ১০০ বোতল ফেন্সিডিলসহ আটক করেছে ডোমার থানা পুলিশ। বুধবার (৪ ডিসেম্বর) রাতে ডোমার উপজেলার পশ্চিম বোড়াগাড়ি বাকডোকরা এলাকা থেকে আটক হন তারা। আটককৃতরা হলেন, পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক পৌর এলাকার মন্ময় নাথে’র ছেলে ও সাবেক রেলমন্ত্রী নুরল ইসলাম সুজনের এপিএস দীপঙ্কর রায় মিঠু (৩৫), ডোমার উপজেলার দক্ষিণ কেতকীবাড়ি পাঠানপাড়া এলাকার মৃত অলিয়ার রহমানের ছেলে মনছুর আলী(৪০)।

ডোমার থানা অফিসার ইনচার্জ আরিফুল ইসলাম জানান, রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ওই এলাকায় মাদক কেনাবেচা চলছে। এই সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান চালিয়ে ১০০ বোতল ফেন্সিডিলসহ দুইজনকে আটক করা হয়। এই ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ডোমার থানায় ১টি মামলা দায়ের করা হয়েছে এবং আজ বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাদের নীলফামারী জেলা কারাগার পাঠানো হয়েছে।

Facebook Comments Box

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT