শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
হিলি প্রেসক্লাবের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন শিশু ধর্ষণ মামলার আসামী আব্দুল্লাহকে গ্রেপ্তার ও শাস্তির দাবীতে সাতক্ষীরায় মানববন্ধন চান্দিনায় এলডিপি কর্মী সমাবেশে ড. রেদোয়ান আহমেদ ‘দ্রুত নির্বাচন দেন, না হয় গণতন্ত্রমনা মানুষ রাজপথে নামবে’ সাতক্ষীরায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে মসজিদের ইমামকে গাছে বেধে মারপিটের অভিযোগ আদমদীঘিতে ৩১ কেজি গাঁজাসহ চার মাদক কারবারি গ্রেপ্তার বর্ণাঢ্য নানা আয়োজনের মধ্যদিয়ে উন্মুক্ত হলো রাণীনগরের রক্তদহ বিল পর্যটন এলাকা ও পাখি পল্লী মিথ্যা সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাণীনগরে আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত নওগাঁয় কমছে না শীতের তীব্রতা; ঘুরে ঘুরে শীতার্তদের শীতবস্ত্র উপহার দিচ্ছেন ডিসি মোহাম্মদ আব্দুল আউয়াল নওগাঁয় তারুণ্যের উৎসবের ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

সাতক্ষীরায় বিজিবির অভিযানে ৮লক্ষ টাকার মালামাল জব্দ

  • প্রকাশিত সময় : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ২০১ দেখেছেন

সাতক্ষীরা প্রতিনিধিঃ

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী পৃথক  অভিযানে  মাদকদ্রব্যসহ প্রায় আট লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি।রবিবার রাতে ও সোমবার সকালে  পদ্মশাখরা, ভোমরা, বৈকারী, কালিয়ানী, কাকডাঙ্গা, ঝাউডাঙ্গা  ক্যাম্প ও মাদরা সীমান্ত এলাকা থেকে এসব মালামাল উদ্ধার করা হয়। তবে এসময় কাউকে আটক করতে পারেনি বলে জানিয়েছে  বিজিবি।  সোমবার দুপুরে বিজিবি প্রেরিত এ তথ্য নিশ্চিত করেন সাতক্ষীরা -৩৩ ব্যাটালিয়ন বিজিবি অধিনায়ক  লে.কর্নেল আশরাফুল হক।তিনি  জানান, গোপন সংবাদ পেয়ে পৃথক পৃথক অভিযান চালিয়ে লক্ষীদাড়ী থেকে ১০  বোতল,কলারোয়ার গেড়াখালী থেকে  ৩০ বোতল,  চান্দা মাঠ থেকে  ২০ বোতল ভারতীয় মদ আটক  করা হয়।

 

এরপর  পদ্মশাখরা থেকে ৩৯,০০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ী, ছয়ঘরিয়া থেকে ৫২,৫০০ টাকাও ১,৪০,০০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ, কেড়াগাছি থেকে  ২,১৮,০০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ী ও ঔষধ,  ঝাউডাঙ্গা থেকে  ১৩,৮০০ টাকা মূল্যের ভারতীয় চিনি, কলারোয়ার চান্দা মাঠ থেকে ২,৪৫,০০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক  করা হয়।

 

তিনি  আরো জানান, উদ্ধারকৃত মালামাল গুলোর বাজারমূল্য  ৭,৯৮,৩০০/- (সাত লক্ষ আটানব্বই হাজার তিনশ) টাকা। জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেওয়া হয়েছে। এছাড়া মাদকদ্রব্য গুলি সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ষ্টোরে জমা করা হয়েছে বলে জানান ওই বিজিবি কর্মকর্তা।

Facebook Comments Box

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT