শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনাম :
শিশু ধর্ষণ মামলার আসামী আব্দুল্লাহকে গ্রেপ্তার ও শাস্তির দাবীতে সাতক্ষীরায় মানববন্ধন চান্দিনায় এলডিপি কর্মী সমাবেশে ড. রেদোয়ান আহমেদ ‘দ্রুত নির্বাচন দেন, না হয় গণতন্ত্রমনা মানুষ রাজপথে নামবে’ সাতক্ষীরায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে মসজিদের ইমামকে গাছে বেধে মারপিটের অভিযোগ আদমদীঘিতে ৩১ কেজি গাঁজাসহ চার মাদক কারবারি গ্রেপ্তার বর্ণাঢ্য নানা আয়োজনের মধ্যদিয়ে উন্মুক্ত হলো রাণীনগরের রক্তদহ বিল পর্যটন এলাকা ও পাখি পল্লী মিথ্যা সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাণীনগরে আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত নওগাঁয় কমছে না শীতের তীব্রতা; ঘুরে ঘুরে শীতার্তদের শীতবস্ত্র উপহার দিচ্ছেন ডিসি মোহাম্মদ আব্দুল আউয়াল নওগাঁয় তারুণ্যের উৎসবের ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন আত্রাইয়ে ইরি ধান রোপনকে কেন্দ্র করে হাতুরির আঘাতে আহত শ্রমিকের মৃত্যু

সাতক্ষীরায় বিজিবির অভিযানে মাদকসহ ভারতীয় মালামাল জব্দ

  • প্রকাশিত সময় : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ২৮৮ দেখেছেন

 

সাতক্ষীরা প্রতিনিধিঃ

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী  অভিযানে  মাদকদ্রব্যসহ প্রায় দশ লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি। বুধবার  (১১ ডিসেম্বর) সকালে  পদ্মশাখরা, কালিয়ানী, কুশখালী, তলুইগাছা, কাকডাঙ্গা, ঝাউডাঙ্গা ও মাদরা বিওপির সীমান্ত এলাকায় ব অভিযান পরিচালনা করে এসব  মালামাল আটক করা হয়। দুপুরে বিজিবি প্রেরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছেন  সাতক্ষীরা -৩৩ব্যাটালিয়ন বিজিবি অধিনায়ক লে.কর্নেল আশরাফুল হক।

তিনি জানান,গোয়েন্দা তথ্যের ভিত্তিতে  ছয়ঘরিয়া  ৫২৪ পিস ভারতীয় ইয়াবা আটক করে। তলুইগাছা থেকে  ১০ বোতল ভাদিয়ালী মাঠ থেকে২৫ বোতল,  বোয়ালিয়া মাঠ থেকে ৫ বোতল ভারতীয় মদ আটক করা হয়।এছাড়া  পদ্মশাখরা থেকে ৪৪,৫০০ টাকা মূল্যের ভারতীয় রশুন, কুশখালী থেকে ১,৪০,০০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ, তলুইগাছা থেকে ২,১০,০০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ, কাকডাঙ্গা ২,৭০,০০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ী এবং ভারতীয় ঔষধ,  এছাড়াও, ঝাউডাঙ্গা থেকে ৭০,০০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করা হয়।

তিনি আরো জানান,উদ্ধাকৃত মালামালের বাজার মূল্য   সর্বমোট ৯,৫১,৭০০/- (নয় লক্ষ একান্ন হাজার সাতশত) টাকা।

জব্দকৃত  ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা দেওয়া হয়েছে।  এছাড়াও মাদকদ্রব্য সমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে ষ্টোরে জমা হয়েছে।

Facebook Comments Box

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT