শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
রাণীনগরের ত্রিমোহনী হাটে ৪ টাকার খাজনা ৪০ টাকা ॥ বছরের পর বছর প্রতারিত হচ্ছে ক্রেতা-বিক্রেতা হিলি প্রেসক্লাবের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন শিশু ধর্ষণ মামলার আসামী আব্দুল্লাহকে গ্রেপ্তার ও শাস্তির দাবীতে সাতক্ষীরায় মানববন্ধন চান্দিনায় এলডিপি কর্মী সমাবেশে ড. রেদোয়ান আহমেদ ‘দ্রুত নির্বাচন দেন, না হয় গণতন্ত্রমনা মানুষ রাজপথে নামবে’ সাতক্ষীরায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে মসজিদের ইমামকে গাছে বেধে মারপিটের অভিযোগ আদমদীঘিতে ৩১ কেজি গাঁজাসহ চার মাদক কারবারি গ্রেপ্তার বর্ণাঢ্য নানা আয়োজনের মধ্যদিয়ে উন্মুক্ত হলো রাণীনগরের রক্তদহ বিল পর্যটন এলাকা ও পাখি পল্লী মিথ্যা সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাণীনগরে আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত নওগাঁয় কমছে না শীতের তীব্রতা; ঘুরে ঘুরে শীতার্তদের শীতবস্ত্র উপহার দিচ্ছেন ডিসি মোহাম্মদ আব্দুল আউয়াল

আদমদীঘিতে রাস্তা পারহতে গিয়ে ট্রাকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু 

  • প্রকাশিত সময় : শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
  • ৯৮ দেখেছেন

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :

বগুড়ার আদমদীঘিতে নওগাঁ-বগুড়া মহাসড়ক পারাপারের সময় মাছ বোঝাই ট্রাকের ধাক্কায় মোতাহার সরদার (৬০) নামের মানাসিক ভারসাম্যহীন এক বৃদ্ধ নিহত হয়েছে। গত বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে নওগাঁ-বগুড়া মহাসড়কের আদমদীঘির অদুরে বাবলাতলী নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত মোতাহার সরদার আদমদীঘি উপজেলার সান্তাহার নামা-পোঁওতা ওয়ার্কশপ মসজিদ এলাকার তবিবর সরদারের ছেলে।

নিহত মোতাহার সরদারের স্ত্রী পারুল নেছা ও পুলিশ জানায়, মানসিক ভারসাম্যহীন মোতাহার সরদার মাঝে মধ্যে হঠাৎ করে বাড়ী থেকে নিখোঁজ হতেন। গত বৃহস্পতিবার বিকেলে তিনি আবারো নিখোঁজ হন। এরপর তার পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোজাখোঁজি করে ব্যার্থ হন। এদিকে মানসিক ভারসাম্যহীন মোতাহার সরদার ওই দিন দিবাগত রাত আড়াইটার দিকে নওগাঁ-বগুড়া মহাসড়কের আদমদীঘির অদুরে বাবলাতলী নামক স্থানে মহসড়ক পারাপারের সময় বগুড়াগামী মাছ বোঝাই ট্রাক তাকে ধাক্কা দিয়ে পাশের খাদে পড়ে যায়। এতে মোতাহার সরদার ঘটনাস্থলেই নিহত হন। এসময় ট্রাকে থাকা বাজার জাতের মাছ গুলো পানিতে ভেসে যায়। পুলিশ রাতেই ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করেন।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান জানায়, এব্যাপারে আইনী প্রক্রিয়া চলছে।

Facebook Comments Box

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT