শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
হিলি প্রেসক্লাবের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন শিশু ধর্ষণ মামলার আসামী আব্দুল্লাহকে গ্রেপ্তার ও শাস্তির দাবীতে সাতক্ষীরায় মানববন্ধন চান্দিনায় এলডিপি কর্মী সমাবেশে ড. রেদোয়ান আহমেদ ‘দ্রুত নির্বাচন দেন, না হয় গণতন্ত্রমনা মানুষ রাজপথে নামবে’ সাতক্ষীরায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে মসজিদের ইমামকে গাছে বেধে মারপিটের অভিযোগ আদমদীঘিতে ৩১ কেজি গাঁজাসহ চার মাদক কারবারি গ্রেপ্তার বর্ণাঢ্য নানা আয়োজনের মধ্যদিয়ে উন্মুক্ত হলো রাণীনগরের রক্তদহ বিল পর্যটন এলাকা ও পাখি পল্লী মিথ্যা সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাণীনগরে আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত নওগাঁয় কমছে না শীতের তীব্রতা; ঘুরে ঘুরে শীতার্তদের শীতবস্ত্র উপহার দিচ্ছেন ডিসি মোহাম্মদ আব্দুল আউয়াল নওগাঁয় তারুণ্যের উৎসবের ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

বদলগাছীতে বিএনপি’র আলোচনা ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

  • প্রকাশিত সময় : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ২১৫ দেখেছেন

 

নিজস্ব প্রতিবেদক,

নওগাঁর বদলগাছীতে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা আলোচনা ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

১৫ ডিসেম্বর (রবিবার) বিকাল ৪টায় উপজেলার মথুরাপুর ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন মথুরাপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি শিবলী আকতার চৌধুরী।

নতুন বাংলাদেশ বিনির্মাণে গত জুলাই আগষ্ট-এ ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

গোবরচাঁপাহাট পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ও বদলগাছী উপজেলা বিএনপি’র সভাপতি ফজলে হুদা আকন্দ  বাবুল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও সাবেক মথুরাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাদী চৌধুরী টিপু।

সভায় বক্তব্য রাখেন, বদলগাছী মহিলা দলের সদস্য মুনিরা সুলতানা, বদলগাছী উপজেলা বিএনপি’র সহ-সভাপতি জাকির হোসেন চৌধুরী, উপজেলা  যুবদলের আহবায়ক মেজবাউল ইসলাম রাজা, ইউনিয়ন যুবদলের সভাপতি রুস্তম আলী, শ্রমিক দলের আবু মূসা এবং ইউনিয়ন  ছাত্রদলের সদস্য সচিব সুমন হোসেন।

উক্ত সমাবেশে বিভিন্ন ইউনিয়ন বিএনপি, যুবদল, কৃষকদল, শ্রমিকদল, মহিলা দল ও ছাত্রদলের নেতাকর্মীসহ সাধারণ জনতা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT