শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
শিরোনাম :
খান বাহাদুর কবির উদ্দিন খান উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত  রাণীনগরের ত্রিমোহনী হাটে ৪ টাকার খাজনা ৪০ টাকা ॥ বছরের পর বছর প্রতারিত হচ্ছে ক্রেতা-বিক্রেতা হিলি প্রেসক্লাবের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন শিশু ধর্ষণ মামলার আসামী আব্দুল্লাহকে গ্রেপ্তার ও শাস্তির দাবীতে সাতক্ষীরায় মানববন্ধন চান্দিনায় এলডিপি কর্মী সমাবেশে ড. রেদোয়ান আহমেদ ‘দ্রুত নির্বাচন দেন, না হয় গণতন্ত্রমনা মানুষ রাজপথে নামবে’ সাতক্ষীরায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে মসজিদের ইমামকে গাছে বেধে মারপিটের অভিযোগ আদমদীঘিতে ৩১ কেজি গাঁজাসহ চার মাদক কারবারি গ্রেপ্তার বর্ণাঢ্য নানা আয়োজনের মধ্যদিয়ে উন্মুক্ত হলো রাণীনগরের রক্তদহ বিল পর্যটন এলাকা ও পাখি পল্লী মিথ্যা সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাণীনগরে আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

আমতলীতে  মহান বিজয় দিবস উদযাপন

  • প্রকাশিত সময় : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ১১৭ দেখেছেন

এইচ.এম দেলোয়ার, আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ

বরগুনার আমতলীতো যথাযথ মর্যাদায় ১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন নানা কর্মসূচী গ্রহণ করে। কর্মসূচীর মধ্য ছিল প্রতুষে ৩১ বার তোপধ্বনি, আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন,পুস্পস্তবক অর্পন, বীর মুক্তিযাদ্ধাদের সংবর্ধনা, বিজয়মেলা, জাতির শান্তুি ও অগ্রগতি কামনায় বিশেষ মোনাজাত ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

 

সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনি ও সকল সরকারী এবং বেসরকারী ও শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যো দিয়ে বিজয় দিবসের কর্মসূচী শুরু হয়।  সকাল ৮টায় আমতলী উপজেলা পরিষদ চত্ত্বরের শহীদ স্মৃতিস্তম্ব আনুষ্ঠানিভাবে পুষ্পার্ঘ অর্পন করা হয়। আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলমের নেতৃত্বে সরকারী কর্মকর্তা বৃন্দ আনুষ্ঠানিক ভাবে শহীদ স্মতিস্তম্বে পুষ্পার্ঘ অর্পন করেন। এরপর উপজলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম মামুন এবং সদস্য সচিব তুহিন মধার নেতৃত্বে এবং পৌর বিএনপি ও যুবদলের আহবায়ক কবির ফকির ও সদস্য সচিব জালাল উদ্দিন খানের নেতৃত্বে, ছাত্রদলর সভাপতি হেলাল চৌকিদার ও সদস্য সচিব ইমরান খানের নেতৃত্বে আনুষ্ঠানিক ভাবে পুষ্পার্ঘ অর্পন করে। বিএনপির পুষ্পার্ঘ অর্পনের সময় উপস্হিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক কামরুজ্জামান হিরু মধা, নাসির উদ্দিন তালুকদার, মোঃ মকবুল আহম্মেদ খান, তরিকুল ইসলাম টারজন, হামিম খান, বীরমুক্তিযাদ্ধা এবিএম সিদ্দিক, এ্যাডভাকট মোঃ নুরুল ইসলাম শানু প্রমুখ।  এর পর পর্যায় ক্রম মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, আমতলী থানার পক্ষ থেকে অফিসার ইসচার্জ মোঃ আরিফুল ইসলাম, আইনজীবি সমিতি, উপজলা স্বাস্হ্য কমপ্লেক্সের পক্ষে স্বাস্হ্য কর্মকর্তা ডা. তন মং, সাব রেজিষ্ট্রার অফিস, আমতলী পৌরসভা, বিএনপির বিভিন্ন অংঙ্গসংগঠন, বিভিন শিক্ষা প্রতিষ্ঠান, পল্লী বিদ্যুৎ, আমতলী প্রেসক্লাব, উপজলা প্রসক্লাব, রিপোর্টার্স ইউনিটি সহ বিভিন সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন পুষ্পার্ঘ অর্পন করে। পুষ্পার্ঘ অর্পন শেষে বিশেষ দোয়া মোনাজাত করা হয়। সকাল সাড়ে ৮টায় উপজলা পরিষদ চত্ত্বরে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মাদ আশরাফুল আলম। এসময় মঞ্চপ উপস্হিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার তারেক হাসান, অফিসার ইনচার্জ মোঃ আরিফুল ইসলাম। সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে আড়ম্বরপূর্ন বিজয় মেলা অনুষ্ঠিত হয়। মেলার ফিতা কেটে উদ্বোধন করেন আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম। এসময় উপস্হিত ছিলেন, সহকারী কমিশনার (ভুমি) তারেক হাসান, ওসি মোঃ আরিফুল ইসলাম, বিএনপির যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম মামুন, সদস্য সচিব তুহিন মধা, যুগ্ম আহবায়ক তরিকুল ইসলাম টারজনসহ বিভিন অংঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। এবং বৈষম্য বিরোধী ছাত্র৷ আন্দোলনের প্রতিনিধি,গন অধিকার পরিষদ, বাংলাদশ জামায়াতে ইসলামী বাংলাদেশ ও ইসলামী আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

 

বাদ জোহর জাতির শান্তি ও অগ্রগতি কামনা করে সকল ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করা হয়। এবং বিকাল ৩টায় আমতলী সরকারী কলেজ মাঠে উপজেলা প্রশাসন ও পৌরসভা একাদশ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT