শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনাম :
শিশু ধর্ষণ মামলার আসামী আব্দুল্লাহকে গ্রেপ্তার ও শাস্তির দাবীতে সাতক্ষীরায় মানববন্ধন চান্দিনায় এলডিপি কর্মী সমাবেশে ড. রেদোয়ান আহমেদ ‘দ্রুত নির্বাচন দেন, না হয় গণতন্ত্রমনা মানুষ রাজপথে নামবে’ সাতক্ষীরায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে মসজিদের ইমামকে গাছে বেধে মারপিটের অভিযোগ আদমদীঘিতে ৩১ কেজি গাঁজাসহ চার মাদক কারবারি গ্রেপ্তার বর্ণাঢ্য নানা আয়োজনের মধ্যদিয়ে উন্মুক্ত হলো রাণীনগরের রক্তদহ বিল পর্যটন এলাকা ও পাখি পল্লী মিথ্যা সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাণীনগরে আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত নওগাঁয় কমছে না শীতের তীব্রতা; ঘুরে ঘুরে শীতার্তদের শীতবস্ত্র উপহার দিচ্ছেন ডিসি মোহাম্মদ আব্দুল আউয়াল নওগাঁয় তারুণ্যের উৎসবের ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন আত্রাইয়ে ইরি ধান রোপনকে কেন্দ্র করে হাতুরির আঘাতে আহত শ্রমিকের মৃত্যু

সাতক্ষীরায় বিজিবি অভিযানে দশ লক্ষ টাকার মালামাল উদ্ধার

  • প্রকাশিত সময় : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ২২০ দেখেছেন

সাতক্ষীরা প্রতিনিধিঃ

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী অভিযানে মাদকদ্রব্যসহ প্রায় সাড়ে দশ লক্ষ টাকার ভারতীয় মালামাল উদ্ধার করেছে বিজিবি। রবিবার ও সোমবার জেলার ভোমরা, গাজীপুর, ঘোনা, বৈকারী, তলুইগাছা, কাকডাঙ্গা, মাদরা, হিজলদী এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে এসব মালামাল উদ্ধার করা হয়। সোমবার দুপুরে বিজিবি প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানান সাতক্ষীরা -৩৩ব্যাটেলিয়ানের অধিনায়ক লে.কর্নেল আশরাফুল হক।

তিনি জানান ,গোপন সংবাদের ভিত্তিতে বিওপির সীমান্ত এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে মাদকদ্রব্যসহ প্রায় সাড়ে দশ লক্ষ টাকার ভারতীয় মালামাল আটক করে।লক্ষীদাড়ি থেকে ১৩ বোতলগাজীপুর থেকে ৪ বোতল কাকডাঙ্গা থেকে ৫ বোতল, ভাদিয়ালী থেকে হতে ১০ বোতল, ভারতীয় মদ হিজলদী থেকে ৮৫ বোতল ভারতীয় ফেনসিডিল আটক করা হয়। এছাড়া লক্ষীদাড়ী থেকে ৫৫,৬০৫ টাকা মূল্যের ভারতীয় শাড়ি, ক্রীম, খৈনী এবং ধুপকাঠি, গাজীপুর থেকে ৩৫,০০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ ঘোনা থেকে ১,৪০,০০০ টাকার, বৈকারী থেকে ৫২,৫০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ সহ বিভিন্ন সীমান্ত থেকে সর্বমোট ১০,৪২,৭০৫/- (দশ লক্ষ বিয়াল্লিশ হাজার সাতশত পাঁচ) টাকার মালামাল আটক করা হয়।

 

তিনি আরো জানান, উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা দেওয়া হয়েছে। এছাড়াও মাদকদ্রব্য গুলি সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ষ্টোরে জমা করা হয়েছে।

Facebook Comments Box

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT