শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
শিরোনাম :
খান বাহাদুর কবির উদ্দিন খান উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত  রাণীনগরের ত্রিমোহনী হাটে ৪ টাকার খাজনা ৪০ টাকা ॥ বছরের পর বছর প্রতারিত হচ্ছে ক্রেতা-বিক্রেতা হিলি প্রেসক্লাবের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন শিশু ধর্ষণ মামলার আসামী আব্দুল্লাহকে গ্রেপ্তার ও শাস্তির দাবীতে সাতক্ষীরায় মানববন্ধন চান্দিনায় এলডিপি কর্মী সমাবেশে ড. রেদোয়ান আহমেদ ‘দ্রুত নির্বাচন দেন, না হয় গণতন্ত্রমনা মানুষ রাজপথে নামবে’ সাতক্ষীরায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে মসজিদের ইমামকে গাছে বেধে মারপিটের অভিযোগ আদমদীঘিতে ৩১ কেজি গাঁজাসহ চার মাদক কারবারি গ্রেপ্তার বর্ণাঢ্য নানা আয়োজনের মধ্যদিয়ে উন্মুক্ত হলো রাণীনগরের রক্তদহ বিল পর্যটন এলাকা ও পাখি পল্লী মিথ্যা সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাণীনগরে আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোহনগঞ্জে দিবস উপলক্ষে আশার ফ্রি মেডিকেল ক্যাম্প

  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ২২৬ দেখেছেন

আজহারুল ইসলাম, মোহনগঞ্জ প্রতিনিধি:

নেত্রকোনার মোহনগঞ্জে বেসরকারি উন্নয়ন সংস্থা আশার সমন্বিত স্বাস্থ্য কেন্দ্রে বিনামূল্যে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।

 

পাশাপাশি শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও বিভিন্ন ওষুধপত্র  দেওয়া হচ্ছে।

 

মঙ্গলবার (১৭ ডিসেম্বর)  বিজয় দিবস  উপলক্ষে পৌরশহরের আল-মবিন রোডে অবস্থিত আশা সমন্বিত স্বাস্থ্য কেন্দ্রে দিনব্যাপী বিনামূল্যে  এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

 

ক্যাম্প উদ্বোধন করেন আশা সমন্বিত স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ডা. মো. আরিফুজ্জামান খান। এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মারুফ উল আলম তালুকদার, ডা. তাসনিয়া খানম, আশার রিজওনাল ম্যানেজার আবু তাহের, সাংবাদিক এম এস দোহা, কামরুল ইসলাম রতন, শিক্ষক মাহবুবুর রহমান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব অমল সরকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

 

 

 

আশা মোহনগঞ্জ  সমন্বিত স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ডা. মো. আরিফুজ্জামান খান জানান, আমাদের এই স্বাস্থ্য কেন্দ্র পুরোপুরি অলাভজনক। মানুষকে সেবা দেওয়ার জন্যই আশা এই উদ্যোগ গ্রহণ করেছে। এখানে উন্নতমানের যন্ত্রপাতি, বিশেষজ্ঞ চিকিৎসকসহ বিভিন্ন বিষয়ে এক্সপার্টরা রয়েছেন। এই স্বাস্থ্য কেন্দ্রে বিভিন্ন রোগের ট্রিটমেন্ট ও পরীক্ষা নিরীক্ষাসহ সবকিছুই নামমাত্র মূল্যে করা হয়।

 

তিনি আরও জানান, জাতীয় বিভিন্ন দিবসে বরাবরই আমরা ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে থাকি। এবার বিজয় দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছি। এছাড়া এখানে প্রতিদিন নামমাত্র মূল্যে রোগীদের চিকিৎসা সেবা দেওয়া হয়।

Facebook Comments Box

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT