শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
হিলি প্রেসক্লাবের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন শিশু ধর্ষণ মামলার আসামী আব্দুল্লাহকে গ্রেপ্তার ও শাস্তির দাবীতে সাতক্ষীরায় মানববন্ধন চান্দিনায় এলডিপি কর্মী সমাবেশে ড. রেদোয়ান আহমেদ ‘দ্রুত নির্বাচন দেন, না হয় গণতন্ত্রমনা মানুষ রাজপথে নামবে’ সাতক্ষীরায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে মসজিদের ইমামকে গাছে বেধে মারপিটের অভিযোগ আদমদীঘিতে ৩১ কেজি গাঁজাসহ চার মাদক কারবারি গ্রেপ্তার বর্ণাঢ্য নানা আয়োজনের মধ্যদিয়ে উন্মুক্ত হলো রাণীনগরের রক্তদহ বিল পর্যটন এলাকা ও পাখি পল্লী মিথ্যা সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাণীনগরে আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত নওগাঁয় কমছে না শীতের তীব্রতা; ঘুরে ঘুরে শীতার্তদের শীতবস্ত্র উপহার দিচ্ছেন ডিসি মোহাম্মদ আব্দুল আউয়াল নওগাঁয় তারুণ্যের উৎসবের ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

রাণীনগরে শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক কমিটি গঠন

  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ৩৫০ দেখেছেন

আব্দুর রউফ রিপন, নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর রাণীনগরে বাংলাদেশ শিক্ষক সমিতির রাণীনগর উপজেলা শাখার ত্রি-বার্ষিক কমিটি গঠন করা হয়েছে। বুধবার বিকেলে উপজেলার প্রাথমিক শিক্ষক সমিতির হলরুমে সম্মেলনের মাধ্যমে ৭১ সদস্য বিশিষ্ট কমিটির আংশিক কমিটি ঘোষণা করা হয়। উপজেলা শিক্ষক সমিতি এই সম্মেলনের আয়োজন করে।

এদিন বিকেলে শিক্ষক আফতাবুল আলম (মিঠু) এর সভাপতিত্বে এবং শিক্ষক ইলিয়াস হোসেন (মিঠু) ও মাসুদ রানা (লিটন) এর সঞ্চালনায় আয়োজিত কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সভাপতি ও বাংলাদেশ শিক্ষক সমিতির প্রেসিডিয়াম সদস্য হাফিজুর রহমান (হাফিজ)।

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষক সমিতির সভাপতি গোলাম সারোয়ার (স্বপন)। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান (সাজু)। এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কলেজ শিক্ষক সমিতির সভাপতি এমদাদুল হক (মুকুল), সহ-সভাপতি মোশারব হোসেন, কাশিমপুর ইউপি চেয়ারম্যান মোকলেছুর রহমান বাবু, উপজেলা বিএনপির সাংগঠনিক বিষয়ক সম্পাদক মেজবাউল হক লিটন, সাখাওয়াত হোসেন প্রমুখ।

কাউন্সিলে শিক্ষক আফতাবুল আলম (মিঠু) কে সভাপতি, ইলিয়াস হোসেন (মিঠু) কে সিনিয়র সহ-সভাপতি, মাসুদ রানা (লিটন) কে সাধারণ সম্পাদক, প্রভাষক (ইংরেজি) মোঃ মারুফুল ইসলামকে প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হিসেবে নির্বাচিত করে পাঁচ সদস্যের একটি আংশিক কমিটি ঘোষণা করা হয়।

Facebook Comments Box

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT