শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
শিশু ধর্ষণ মামলার আসামী আব্দুল্লাহকে গ্রেপ্তার ও শাস্তির দাবীতে সাতক্ষীরায় মানববন্ধন চান্দিনায় এলডিপি কর্মী সমাবেশে ড. রেদোয়ান আহমেদ ‘দ্রুত নির্বাচন দেন, না হয় গণতন্ত্রমনা মানুষ রাজপথে নামবে’ সাতক্ষীরায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে মসজিদের ইমামকে গাছে বেধে মারপিটের অভিযোগ আদমদীঘিতে ৩১ কেজি গাঁজাসহ চার মাদক কারবারি গ্রেপ্তার বর্ণাঢ্য নানা আয়োজনের মধ্যদিয়ে উন্মুক্ত হলো রাণীনগরের রক্তদহ বিল পর্যটন এলাকা ও পাখি পল্লী মিথ্যা সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাণীনগরে আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত নওগাঁয় কমছে না শীতের তীব্রতা; ঘুরে ঘুরে শীতার্তদের শীতবস্ত্র উপহার দিচ্ছেন ডিসি মোহাম্মদ আব্দুল আউয়াল নওগাঁয় তারুণ্যের উৎসবের ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন আত্রাইয়ে ইরি ধান রোপনকে কেন্দ্র করে হাতুরির আঘাতে আহত শ্রমিকের মৃত্যু

বগুড়া শহরের কলোনী এলাকায় দিনের বেলায় প্রকাশ্যে ১০ লাখ টাকা ছিনতাই

  • প্রকাশিত সময় : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ৩০৪ দেখেছেন

মোঃ হারুন অর রশিদ, স্টাফ রিপোর্টার:

শনিবার সকাল ১১টার দিকে বগুড়া শহরের কলোনী এলাকায় দিন দুপুরে মোঃ তারেক (৪০) নামে এলপিজি ডিস্ট্রিবিউশন প্রতিষ্ঠানের একজন ম্যানেজারকে ছুরিকাঘাত করে ১০ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।

 

বগুড়ার শহরের কলোনী বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।

আহত তারেক বগুড়া শহরের মালগ্রাম চাপড়পাড়া এলাকার আলী আজমের পুত্র।

জানা যায়, তারেক শহরের কলোনীস্থ যমুনা এলপিজি গ্যাস কোম্পানির ডিস্ট্রিবিউটর প্রতিষ্ঠান মালিয়া এন্টারপ্রাইজে ম্যানেজার হিসেবে কর্মরত আছেন।

 

শনিবার (২১ ডিসেম্বর) সকালে তিনি নিজ বাসা থেকে ১০ লাখ টাকার ব্যাগ নিয়ে যমুনা গ্যাস কোম্পানিতে জমা দেওয়ার উদ্দেশ্যে বের হন।

 

এ সময় দুর্বৃত্তরা তার পিছু নেয়। এক পর্যায়ে কলোনী বটতলা এলাকায় পৌঁছলে দুর্বৃত্তরা তার হাতে ও পায়ে ছুরিকাঘাত করে তার কাছে থাকা ১০ লাখ টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

 

পরবর্তীতে বেলা পৌঁনে ১২টার দিকে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে ভর্তি করে। বর্তমানে তিনি সার্জারি বিভাগে চিকিৎসাধীন আছেন।

বগুড়া সদর থানা সূত্রে জানা গেছে, ছিনতাই হওয়া টাকা উদ্ধার ও ছিনতাইকারীদের গ্রেফতারে পুলিশের গোয়েন্দা বিভাগসহ বগুড়া সদর থানা পুলিশের একাধিক টিম অভিযান শুরু করেছে।

তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত কাওকে গ্রেফতার হয় নি।

Facebook Comments Box

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT