শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
শিরোনাম :
রাণীনগরের ত্রিমোহনী হাটে ৪ টাকার খাজনা ৪০ টাকা ॥ বছরের পর বছর প্রতারিত হচ্ছে ক্রেতা-বিক্রেতা হিলি প্রেসক্লাবের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন শিশু ধর্ষণ মামলার আসামী আব্দুল্লাহকে গ্রেপ্তার ও শাস্তির দাবীতে সাতক্ষীরায় মানববন্ধন চান্দিনায় এলডিপি কর্মী সমাবেশে ড. রেদোয়ান আহমেদ ‘দ্রুত নির্বাচন দেন, না হয় গণতন্ত্রমনা মানুষ রাজপথে নামবে’ সাতক্ষীরায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে মসজিদের ইমামকে গাছে বেধে মারপিটের অভিযোগ আদমদীঘিতে ৩১ কেজি গাঁজাসহ চার মাদক কারবারি গ্রেপ্তার বর্ণাঢ্য নানা আয়োজনের মধ্যদিয়ে উন্মুক্ত হলো রাণীনগরের রক্তদহ বিল পর্যটন এলাকা ও পাখি পল্লী মিথ্যা সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাণীনগরে আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত নওগাঁয় কমছে না শীতের তীব্রতা; ঘুরে ঘুরে শীতার্তদের শীতবস্ত্র উপহার দিচ্ছেন ডিসি মোহাম্মদ আব্দুল আউয়াল

সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ

  • প্রকাশিত সময় : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
  • ১২৩ দেখেছেন

সাতক্ষীরা প্রতিনিধিঃ

সাতক্ষীরা সদর ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় মাদক ও বিভিন্ন মালামাল জব্দ করেছে সাতক্ষীরা বিজিবি। সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি,জি পরিচালক রবিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২২ ডিসেম্বর রবিবার ব্যাটালিয়ন কর্তৃক কলারোয়ার তলুইগাছা বিওপি সীমান্ত এলাকা লক্ষীদাড়ি নামক স্থানে বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে দেড় লক্ষ্য টাকা মূল্যের ভারতীয় পাতার বিড়ি এবং ভারতীয় শাড়ি আটক করে, কাকডাঙ্গা বিওপি সীমান্ত এলাকার গেড়াখালী ও সবেদের মোড়ে অভিযান পরিচালনা করে এক লক্ষ্য পাঁচ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করে। মাদরা বিওপির সীমান্ত এলাকার রেজারঘাট এবং কালিবাড়ি নামক স্থানে পৃথক অভিযান পরিচালনা করে ৪৫ বোতল ভারতীয় মদ এবং ১ লক্ষ ৭৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে।

এছাড়া সদরের ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১ হাজার পিস ভারতীয় ইয়াবা এবং ভোমরা বিওপির লক্ষীদাড়ি নামক স্থানে অভিযান চালিয়ে ১৮ হাজার টাকা মূল্যের কম্বল জব্দ করে। বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও মাদকদ্রব্য সমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরে সাধারণ ডায়েরী করতঃ পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে ষ্টোরে জমা হয়েছে। দেশের রাজস্ব ফাঁকি রোধ করে স্থানীয় শিল্প বিকাশে এবং দেশের তরুণ/যুব সম্প্রদায়কে মাদকের নির্মম ছোবল হতে রক্ষা করার মহতী উদ্যেগে বিজিবি’র এরূপ দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানে উপস্থিত স্থানীয় জনগণ সাধুবাদ জ্ঞাপন করে এ ধরণের অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন।

Facebook Comments Box

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT