শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
রাণীনগরের ত্রিমোহনী হাটে ৪ টাকার খাজনা ৪০ টাকা ॥ বছরের পর বছর প্রতারিত হচ্ছে ক্রেতা-বিক্রেতা হিলি প্রেসক্লাবের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন শিশু ধর্ষণ মামলার আসামী আব্দুল্লাহকে গ্রেপ্তার ও শাস্তির দাবীতে সাতক্ষীরায় মানববন্ধন চান্দিনায় এলডিপি কর্মী সমাবেশে ড. রেদোয়ান আহমেদ ‘দ্রুত নির্বাচন দেন, না হয় গণতন্ত্রমনা মানুষ রাজপথে নামবে’ সাতক্ষীরায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে মসজিদের ইমামকে গাছে বেধে মারপিটের অভিযোগ আদমদীঘিতে ৩১ কেজি গাঁজাসহ চার মাদক কারবারি গ্রেপ্তার বর্ণাঢ্য নানা আয়োজনের মধ্যদিয়ে উন্মুক্ত হলো রাণীনগরের রক্তদহ বিল পর্যটন এলাকা ও পাখি পল্লী মিথ্যা সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাণীনগরে আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত নওগাঁয় কমছে না শীতের তীব্রতা; ঘুরে ঘুরে শীতার্তদের শীতবস্ত্র উপহার দিচ্ছেন ডিসি মোহাম্মদ আব্দুল আউয়াল

আত্রাইয়ে বাংলাদেশ জামায়াত ইসলামি’র সূধী সমাবেশ অনুষ্ঠিত 

  • প্রকাশিত সময় : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ২৮৮ দেখেছেন

এমরান মাহমুদ প্রত্যয়, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর আত্রাইয়ে বাংলাদেশ জামায়াত ইসলামি’ সূধী সমাবেশ ইসলামি সাংস্কৃতিক ও তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে সরকারি মোল্লা আজাদ কলেজ মাঠে বাংলাদেশ জামায়াত ইসলামি উপজেলা শাখা আয়োজিত সূধী সমাবেশে ৪নং পাঁচুপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা শাখার জামায়াতে আমির মো. খবিরুল ইসলামের সভাপতিত্বে উক্ত সূধী সমাবেশে ইসলামি সাংস্কৃতিক ও তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য দেন, ঢাকা সুপ্রিম কোর্ট এর ব্যারিস্টার আ.স.ম শাহরিয়ার কবির ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নওগাঁ জেলা শাখার নায়েবে আমির অধ্যাপক মো. মহিউদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ ইসলামি ব্যাংক বাংলাদেশ শাখার পি.এল.সি’র এস.এ.ভি.পি ম্যানেজার আবু সাঈদ আব্দুল্লাহ, বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের ঢাকা জেলা উত্তরের সাবেক সভাপতি এ্যাড. আঃ রাকিব।

রাজশাহী প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার ছাত্র শিবিরের সাবেক সভাপতি ইন্জিনিয়ার মো. এনামুল হক প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন,  বাংলাদেশ জামায়াতে ইসলামী যে বাংলাদেশের স্বপ্ন দেখে তা হবে হিংসা-হানাহানি ও সন্ত্রাস মুক্ত। স্বপ্নের সেই বাংলার তরুণরা আল্লাহকে ভয় করবে, তার আদেশ-নিষেধ মেনে চলবে। মানুষকে ভালোবাসবে, বিপদ-আপদে মানুষের পাশে দাঁড়াবে। স্বপ্নের বাংলাদেশে মামা-খালুর তদবির চলবে না। যার যার যোগ্যতায় চাকরি পাবে প্রার্থীরা। আর নারীদের সম্ভ্রমহানী হবেনা যে দেশে, জামায়াতে ইসলামী সেই বাংলাদেশের স্বপ্ন দেখে।

সন্ধ্যায় ইসলামি সাংস্কৃতিক ও তাফসীরুল কোরআন মহফিল অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT