শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
রাণীনগরের ত্রিমোহনী হাটে ৪ টাকার খাজনা ৪০ টাকা ॥ বছরের পর বছর প্রতারিত হচ্ছে ক্রেতা-বিক্রেতা হিলি প্রেসক্লাবের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন শিশু ধর্ষণ মামলার আসামী আব্দুল্লাহকে গ্রেপ্তার ও শাস্তির দাবীতে সাতক্ষীরায় মানববন্ধন চান্দিনায় এলডিপি কর্মী সমাবেশে ড. রেদোয়ান আহমেদ ‘দ্রুত নির্বাচন দেন, না হয় গণতন্ত্রমনা মানুষ রাজপথে নামবে’ সাতক্ষীরায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে মসজিদের ইমামকে গাছে বেধে মারপিটের অভিযোগ আদমদীঘিতে ৩১ কেজি গাঁজাসহ চার মাদক কারবারি গ্রেপ্তার বর্ণাঢ্য নানা আয়োজনের মধ্যদিয়ে উন্মুক্ত হলো রাণীনগরের রক্তদহ বিল পর্যটন এলাকা ও পাখি পল্লী মিথ্যা সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাণীনগরে আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত নওগাঁয় কমছে না শীতের তীব্রতা; ঘুরে ঘুরে শীতার্তদের শীতবস্ত্র উপহার দিচ্ছেন ডিসি মোহাম্মদ আব্দুল আউয়াল

শিবগঞ্জে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আগুন

  • প্রকাশিত সময় : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ১৯৫ দেখেছেন

 

রশিদুর রহমান রানা,শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়ার শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। সোমবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

 

ইউএনও অফিসের নৈশপ্রহরী সুমন ইসলাম জানান, সোমবার সন্ধ্যার দিকে হঠাৎ করে ইউএনও অফিসে বিকট শব্দ শোনা যায়। পরে অফিসের ভেতর গিয়ে দেখি আগুন জ্বলতিছে। সাথে সাথে ইউএনও স্যারকে ফোন দিলে তিনি (ইউএনও) ফায়ার সার্ভিসের কর্মীদেরকে ঘটনাস্থলে পাঠান। তারা এসে আগুন নিয়ন্ত্রণ করেন।

 

শিবগঞ্জ ফায়ার স্টেশনের স্টেশন অফিসার সামছুল আলম বলেন, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আগুন লাগার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। তখন ইউএনও অফিস আগুনে জ্বলছিলো। অফিসের আসবাবপত্র পুড়ে গিয়েছে। কিছুক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।

 

শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার জানান, বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। এতে ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

Facebook Comments Box

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT