শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
হিলি প্রেসক্লাবের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন শিশু ধর্ষণ মামলার আসামী আব্দুল্লাহকে গ্রেপ্তার ও শাস্তির দাবীতে সাতক্ষীরায় মানববন্ধন চান্দিনায় এলডিপি কর্মী সমাবেশে ড. রেদোয়ান আহমেদ ‘দ্রুত নির্বাচন দেন, না হয় গণতন্ত্রমনা মানুষ রাজপথে নামবে’ সাতক্ষীরায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে মসজিদের ইমামকে গাছে বেধে মারপিটের অভিযোগ আদমদীঘিতে ৩১ কেজি গাঁজাসহ চার মাদক কারবারি গ্রেপ্তার বর্ণাঢ্য নানা আয়োজনের মধ্যদিয়ে উন্মুক্ত হলো রাণীনগরের রক্তদহ বিল পর্যটন এলাকা ও পাখি পল্লী মিথ্যা সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাণীনগরে আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত নওগাঁয় কমছে না শীতের তীব্রতা; ঘুরে ঘুরে শীতার্তদের শীতবস্ত্র উপহার দিচ্ছেন ডিসি মোহাম্মদ আব্দুল আউয়াল নওগাঁয় তারুণ্যের উৎসবের ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

সাতক্ষীরায় সহিংসতা নিরসন ও সম্প্রীতি স্থাপন শীর্ষক মতবিনিময় সভা

  • প্রকাশিত সময় : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ২৩২ দেখেছেন

সাতক্ষীরা প্রতিনিধি:

রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সহিংসতা পরিহার এবং আন্তঃধর্মীয় সম্প্রীতি বজায় রাখার আহবানে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) সাতক্ষীরার আয়োজনে ও দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর সহযোগিতায় সহিংসতা নিরসন ও সম্প্রীতি স্থাপন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ ডিসেম্বর সোমবার বিকেলে সাতক্ষীরা ম্যানগ্রোভ সভাঘরে পিএফজি এ্যম্বাসেডর আশেক-ই-এলাহী এর সভাপতিত্বে ও এ্যম্বাসেডর মোস্তাফিজুর রহমান উজ্জল এর সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য দেন, পবিত্র মোহন দাস, হেনরি সরদার, অধ্যাপক অমিত চক্রবর্তী, ড.মুফতি আক্তারুজ্জামান, ড. দিলারা বেগম, অধ্যাপক মহিউদ্দিন আহমেদ, ফরিদা আক্তার বিউটি, শেখ হেদায়েত হোসেন, কবি স. ম তুহিন, এডভোকেট মনির‌উদ্দীন, এডভোকেট সেলিনা পারভীন আক্তার শেলী, দিলীপ কুমার মন্ডল, মনিরুজ্জামান মুন্না, ওয়াইপিএজি’র সমাপ্তি গাইন, শিখা দাস, আল আমিন, দি হাঙ্গার প্রজেক্ট এর ফিল্ড কো-অর্ডিনেটর আবু তাহের প্রমুখ।অনুষ্ঠানে বিভিন্ন ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, বিভিন্ন ধর্মের মানুষদের মধ্যে সম্প্রীতির বন্ধন দিনে দিনে কমে গিয়েছে। দেশে রাজনৈতিক, ধর্মীয়, সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করতে সকল ধর্মের মানুষকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়। এছাড়া ধর্মীয় সম্প্রীতি রক্ষায় পিএফজি’র পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি হাতে নেয়া হয়।

Facebook Comments Box

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT