শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
শিরোনাম :
মোহনগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি আটক  খান বাহাদুর কবির উদ্দিন খান উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত  রাণীনগরের ত্রিমোহনী হাটে ৪ টাকার খাজনা ৪০ টাকা ॥ বছরের পর বছর প্রতারিত হচ্ছে ক্রেতা-বিক্রেতা হিলি প্রেসক্লাবের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন শিশু ধর্ষণ মামলার আসামী আব্দুল্লাহকে গ্রেপ্তার ও শাস্তির দাবীতে সাতক্ষীরায় মানববন্ধন চান্দিনায় এলডিপি কর্মী সমাবেশে ড. রেদোয়ান আহমেদ ‘দ্রুত নির্বাচন দেন, না হয় গণতন্ত্রমনা মানুষ রাজপথে নামবে’ সাতক্ষীরায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে মসজিদের ইমামকে গাছে বেধে মারপিটের অভিযোগ আদমদীঘিতে ৩১ কেজি গাঁজাসহ চার মাদক কারবারি গ্রেপ্তার বর্ণাঢ্য নানা আয়োজনের মধ্যদিয়ে উন্মুক্ত হলো রাণীনগরের রক্তদহ বিল পর্যটন এলাকা ও পাখি পল্লী মিথ্যা সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

নওগাঁয় এলজিইডির উপকরণ বিতরণ

  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫
  • ১৩৫ দেখেছেন

আব্দুর রউফ রিপন, নওগাঁ প্রতিনিধি:

নওগাঁ সদর উপজেলা প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অনুকূলে এলসিএস মহিলা ও পুরুষকর্মী এবং সুপারভাইজারদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সদর উপজেলা পরিষদ প্রাঙ্গনে এই উপকরণগুলো বিতরণ করা হয়। সদর উপজেলা প্রকৌশলী সানোয়ার হোসেন জানান অনুন্নয়ন বাজেটের “মেরামত ও সংরক্ষণ” এর অধীন “গ্রামীণ সড়ক” এর আওতায় ক্ষুদ্র মেরামত ও নিয়মিত রক্ষণাবেক্ষণের জন্য এলসিএস মহিলা ও পুরুষ কর্মী (৬৬জন) এবং সুপারভাইজার (৩জন) এর মাঝে নওগাঁ সদর উপজেলা প্রকৌশলীর দপ্তর হতে ৫০টি ঝুড়ি, ১২টি কোদাল, ২৪টি হাসুয়া, ১২টি দা, ২টি দুরমুস, ৫টি কলস ও ৬৬টি ছাতা বিতরণ করা হয়েছে।

 

এই প্রকল্পের মাধ্যমে একদিকে যেমন এই বেকার মানুষগুলোর কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে অপরদিকে সদর উপজেলা এলজিইডির আওতায় সড়কগুলোর বিশেষ করে গ্রামীণ সড়কুলোর যেখানে ভেঙ্গে যাবে সেখানে তাৎক্ষণিক ভাবে মেরামত করা সম্ভব হবে। বিশেষ করে বর্ষা মৌসুমে বিভিন্ন জনগুরুত্বপূর্ন গ্রামীণ সড়ক ও রাস্তার স্থানে স্থানে ভেঙ্গে যায় কিংবা গর্তের সৃষ্টি হয়। আবার কখনোও রাস্তার পাশ থেকে মাটি ভেঙ্গে যায় আবার কোথাও জঙ্গলের জন্ম হয়ে বাঁক ঘুরতে গেলে অপরদিকের রাস্তা দেখা যায় না। তাৎক্ষণিক ভাবে সেই জঙ্গলগুলো দ্রুত কেটে পরিস্কার করা, ভেঙ্গে যাওয়া অংশগুলো মেরামত করে জনদুর্ভোগ কমাতে এই কর্মীরা কাজ করবেন।

 

তিনি আরো জানান দিনমজুরের চুক্তিতে নিয়োগপ্রাপ্ত কর্মীদের সেই কাজের গতি আরো বেগবান করার লক্ষ্যে এবং মেরামত কাজগুলো দ্রুত সম্পন্ন করতেই মূলত এই জরুরী উপকরনগুলো বিতরণ করা। এতে করে কোন সড়ক কিংবা রাস্তার ভেঙ্গে যাওয়া কিংবা ফেটে যাওয়া অংশগুলো আর বেহাল দশায় থাকবে না। ফলে বেহাল হওয়া গ্রামীণ সড়কগুলো দিয়ে যানবাহন কিংবা পথচারী চলাচলে দুর্ভোগ অনেকটাই কমে আসবে। এসময় আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা এলজিইডির উপসহকারি প্রকৌশলী খায়রুল বাশার, সার্ভেয়ার ওবাইদুল্লাহ, কমিউনিটি অর্গানাইজার শামীম আক্তার প্রমুখ।

Facebook Comments Box

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT