শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
রাণীনগরের ত্রিমোহনী হাটে ৪ টাকার খাজনা ৪০ টাকা ॥ বছরের পর বছর প্রতারিত হচ্ছে ক্রেতা-বিক্রেতা হিলি প্রেসক্লাবের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন শিশু ধর্ষণ মামলার আসামী আব্দুল্লাহকে গ্রেপ্তার ও শাস্তির দাবীতে সাতক্ষীরায় মানববন্ধন চান্দিনায় এলডিপি কর্মী সমাবেশে ড. রেদোয়ান আহমেদ ‘দ্রুত নির্বাচন দেন, না হয় গণতন্ত্রমনা মানুষ রাজপথে নামবে’ সাতক্ষীরায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে মসজিদের ইমামকে গাছে বেধে মারপিটের অভিযোগ আদমদীঘিতে ৩১ কেজি গাঁজাসহ চার মাদক কারবারি গ্রেপ্তার বর্ণাঢ্য নানা আয়োজনের মধ্যদিয়ে উন্মুক্ত হলো রাণীনগরের রক্তদহ বিল পর্যটন এলাকা ও পাখি পল্লী মিথ্যা সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাণীনগরে আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত নওগাঁয় কমছে না শীতের তীব্রতা; ঘুরে ঘুরে শীতার্তদের শীতবস্ত্র উপহার দিচ্ছেন ডিসি মোহাম্মদ আব্দুল আউয়াল

বীজতলা তৈরি ও পরিচর্যার কাজে ব্যস্ত সময় পার করছে কৃষকরা।  

  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫
  • ২১৯ দেখেছেন

বিপুল ইসলাম আকাশ,সুন্দরগঞ্জ(গাইবান্ধা) প্রতিনিধিঃ 

গাইবান্ধার সুন্দরগঞ্জে চলতি মৌসুমে ইরি-বোরো ধান চাষের জন্য লাঙ্গল ও অন্যান্য পদ্ধতি ব্যবহার করে বীজতলা তৈরি ও পরিচর্যার কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। উপজেলার ১টি পৌরসভা ও ১৫টি ইউনিয়নে ইরি-বোরো ধান উৎপাদনের লক্ষ্যে কৃষকরা দলবেঁধে বীজতলা তৈরি ও পরিচর্যা করছেন।

 

উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষকরা জানান, এ বছরে জমিতে পানি কম থাকায় গভীর নলকূপ বা শ্যালো মেশিন দিয়ে জমিতে সেচের ব্যবস্থা করে বোরো ধানের বীজ তলা তৈরি করা হয়েছে। অনেকে আবার নদীর কোলে বিলের ধারে বীজতলা তৈরি ও পরিচর্যা করছেন। তুলনামূলক তাদের খরচ একটু কম হচ্ছে। আশা করা যাচ্ছে আবহাওয়া অনুকূলে থাকলে এবার বীজতলা ভালো হবে।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাশিদুল কবির জানান, চলতি বছরে এ উপজেলায় ২৬ হাজার ৭ শত ৯০ হেক্টর জমিতে বোরোধান চাষাবাদের লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়েছে। যা গত বছরে অর্জিত হয়েছে। বোরো ধানের লক্ষ্য মাত্রা অর্জনের জন্য এ বছর ১ হাজার ৩ শত ৬৪ হেক্টর জমিতে বীজতলা তৈরির লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে আদর্শ বীজতলা ৭৮ হেক্টর। বীজ তলার পরিমাণ আরোও বৃদ্ধি পাবে বলে সংশ্লিষ্ট অফিস সূত্রে জানা গেছে। ইতোমধ্যে বোরোধান চাষের জন্য প্রান্তিক পর্যায়ে ৬ হাজার ৮ শত জন কৃষকের মাঝে ধান বীজ বিনা মূল্যে বিতরণ করা হয়েছে। কৃষকরা সেই বীজ দিয়ে বীজতলা তৈরি ও পরিচর্যার কাজ শুরু করেছে। বীজতলা যাতে সুন্দর ও হয় এজন্য আমাদের কৃষি বিভাগ থেকে উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ সার্বক্ষণিক মাঠে কাজ করছেন।

Facebook Comments Box

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT