শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
শিরোনাম :
খান বাহাদুর কবির উদ্দিন খান উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত  রাণীনগরের ত্রিমোহনী হাটে ৪ টাকার খাজনা ৪০ টাকা ॥ বছরের পর বছর প্রতারিত হচ্ছে ক্রেতা-বিক্রেতা হিলি প্রেসক্লাবের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন শিশু ধর্ষণ মামলার আসামী আব্দুল্লাহকে গ্রেপ্তার ও শাস্তির দাবীতে সাতক্ষীরায় মানববন্ধন চান্দিনায় এলডিপি কর্মী সমাবেশে ড. রেদোয়ান আহমেদ ‘দ্রুত নির্বাচন দেন, না হয় গণতন্ত্রমনা মানুষ রাজপথে নামবে’ সাতক্ষীরায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে মসজিদের ইমামকে গাছে বেধে মারপিটের অভিযোগ আদমদীঘিতে ৩১ কেজি গাঁজাসহ চার মাদক কারবারি গ্রেপ্তার বর্ণাঢ্য নানা আয়োজনের মধ্যদিয়ে উন্মুক্ত হলো রাণীনগরের রক্তদহ বিল পর্যটন এলাকা ও পাখি পল্লী মিথ্যা সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাণীনগরে আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

পাটগ্রামে সাংবাদিকের উপর প্রকাশ্যে হামলা; প্রাণনাশের হুমকি

  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫
  • ৯৮ দেখেছেন

 

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধিঃ

তথ্য সংগ্রহের জের ধরে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার চ্যানেল এস টেলিভিশনে সাংবাদিক মোঃ মিনাজ ইসলামের উপর অতর্কিত হামলা চেয়ার দিয়ে হত্যার চেষ্টা ও প্রাণনাশের হুমকি দিয়েছে সানমুন প্লাজা কাপড়ের দোকানের কর্মচারী খাদেমুল ইসলাম । এ ঘটনায় সারাদেশে সাংবাদিক সমাজে নিন্দা ঝড় উঠেছে। পাটগ্রাম থানায় অভিযোগ দেওয়ার ৩ দিন পার হলেও ও এখনো ব্যবস্থা গ্রহণ করেনি পুলিশ।

বুধবার (০৯ জানুয়ারি) রাতে পাটগ্রামের পশ্চিম চৌরঙ্গী মোড়ে হিমু হোটেলে প্রকাশ্যে এ হামলা করেন খাদেমুল ইসলাম নামে এক কাপড় দোকানের কর্মচারী । এ ঘটনায় পাটগ্রাম থানায় একটি অভিযোগ দায়ের করেছেন মোঃ মিনাজ ইসলাম।

জানা যায়, চ্যানেল এস পাটগ্রাম উপজেলা প্রতিনিধি মো. মিনাজ ইসলাম ছেলে-মেয়ে সম্পর্কিত ঘটনায় মেয়ের অভিযোগের ভিত্তিতে পাটগ্রামের জগতবের এলাকায় তথ্য সংগ্রহ করে ফিরে আসার পরে মুঠোফোনে হুমকি দিয়ে হিমু হোটেলে সাংবাদিক মিনাজ ইসলামের উপর অতর্কিত হামলা চালিয়ে হত্যার চেষ্টা করে এবং প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেন খাদেমুল ইসলাম। এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়ার ৩ দিন পার হলেও অভিযুক্ত খাদেমুল ইসলাম এখনো ধরা ছোঁয়ার বাহিরে। এমন ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অভিযুক্ত খাদিমুল ইসলামকে দ্রুত গ্রেপ্তার করে বিচারের দাবি জানান সারাদেশের সকল পর্যায়ের সাংবাদিক সমাজ। অন্যথায় কঠোর আন্দোলনের পরিকল্পনা রয়েছে বলে জানা যায় ।

এ বিষয়ে মিনাজ ইসলাম বলেন, জগতবেড় এলাকায় অভিযোগের প্রেক্ষিতে ছেলে মেয়ের একটি ঘটনায় মেয়ের বক্তব্য ও বিভিন্ন তথ্য নিয়ে ফিরে এসে পাটগ্রাম চৌরঙ্গী মোড়ে হিমু হোটেলে কয়েকজন সিনিয়র সাংবাদিকদের সাথে চা খেতে বসলে এমন সময় হঠাৎ করে কয়েকজনকে সাথে নিয়ে খাদেমুল আমাকে অতর্কিতভাবে হামলা চালিয়ে চেয়ার দিয়ে হত্যার চেষ্টা করে এবং আমাকে ও আমার পরিবারকে দেখে নেওয়াসহ প্রকাশ্যে প্রাণ নাশের হুমকি দেয়।

পরবর্তীতে হামলার ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় উঠলে খাদেমুল ও তার সহযোগীরা বিষয়টি মিমাংসা করার চেষ্টা করে। এ ঘটনায় খাদেমুলের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে পাওয়া যায়নি এমনকি তার মুঠোফোনে কল করলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

এ ঘটনায় বিভিন্ন সাংবাদিক সংগঠন ও গণমাধ্যমকর্মীরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দ্রুত দোষীদের আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন। প্রেস ক্লাব পাটগ্রাম এর সভাপতি ইফতেখার আহমেদ এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, হামলাকারীকে দ্রুত গ্রেপ্তার দাবি জানান, পাটগ্রাম উপজেলার প্রেস ক্লাবের সভাপতি কামার হাবিব এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন ও সেই সাথে অভিযুক্তকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। তিনি আরো বলেন, সাংবাদিক মিনাজ ইসলামের উপর হামলাকারীকে গ্রেফতার করে দ্রুত আইনের আওতায় আনা না হলে সাংবাদিক সমাজকে নিয়ে বৃহত্তর আন্দোলন করা হবে।

পাটগ্রাম থানার অফিসার্স ইনচার্জ ওসি আশরাফুজ্জামান সরকার বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT