রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
সাপাহারে অকেজো গভীর নলকূপ পুনরায় নির্মাণের দাবি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২২ বছরের পলাতক আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-৮  আইনশৃঙ্খলা ঠিক রাখতে সাংবাদিকদের সহযোগিতা চাই: নবাগত র‍্যাব-১৫ এর সিও নির্বাচন নিয়ে যারা ষড়যন্ত্র করছে আন্দোলনের মাধ্যমেই তারা দাঁত ভাঙ্গা জবাব পাবে—-  মীর শাহে আলম  রমযানে স্বল্প-নিম্ম আয়ের মানুষদের স্বস্তি দিচ্ছে টিসিবির পণ্য বগুড়ার দুপচাঁচিয়ায় ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত সোনাগাজীর চরছান্দিয়ায় কৃষি সেমিনার অনুষ্ঠিত।  বাড়ির দলিল নিয়ে দ্বারে দ্বারে ঘুরছেন প্রবাসী, থানায় অভিযোগ দায়ের কালিয়ায় পূর্ব শত্রুতার জেরে পিতাপুত্রকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। সাতক্ষীরার সীমান্ত নদী ইছামতির তীব্র ভাঙ্গনে হুমকির মুখে বিজিবি ক্যাম্প ও দেবহটা থানা

স্বেচ্ছাসেবক দলের নেতা রফিকুলের এক হিন্দু পরিবারের কাছে চাঁদা চাওয়ার অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল।

  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ৫০৮ দেখেছেন

পটুয়াখালী প্রতিনিধি :

গলাচিপার কলাগাছিয়া ইউনিয়নে স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রফিকুলের বিরুদ্ধে এক হিন্দু পরিবারের কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ করেছেন ভুক্তভোগী কালাগাছিয়া ইউনিয়ানে চারুসিপাহী বাজারের সেলুন মালিক পঙ্কজ।ইতিমধ্যে অডিও রেকর্ডটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।ভুক্তভোগ অভিযোগ করেন ২০ থেকে ২৫ বছর পূর্বের চারুসিপাহী বাজারে একটি সেলুন দেন পঙ্কজ।সেলুন টি সংস্কারের জন্য কিছুদিন পূর্বে ভেঙ্গে ফেলা হয় উক্ত স্থানে নতুন করে কাজ শুরু করলে সেখানে গিয়ে বাধা দেয় অভিযুক্ত রফিকুল।তখন ভুক্তভোগী তাকে জিজ্ঞেস করেন কি কারনে কাজে বাধা দেওয়া হল,তখন রফিকুল জানান এটি করতে হলে অল্প কিছু খরচ দিতে হবে পোলাপানরে।তখন যাদেরকে খরচের কথা বলেন তাদের পরিচয় জানতে চাইলে তিনি বলেন আছে বাহিরের পোলাপান তুমি চিনবা না।অল্প কিছু খরচ দিলেই তুমি কাজ শুরু করতে পারো।তখন টাকার অংক জানতে চাইলে বলেন ২০ হাজার টাকা।পঙ্কজ টাকা দিতে অস্বীকৃতি জানালে পুলিশ দিয়ে তার কাজ বন্ধ করে রফিকুল।

 

স্থানীয় সূত্রে জানা যায় দীর্ঘ ২০ থেকে ২৫ বছর যাবৎ ওই জায়গা পঙ্কজের দখলে থাকা সত্ত্বেও তাকে একটি মহল সেলুন সংস্কার করতে বাধা প্রদান করেন।এছাড়াও অভিযুক্ত রফিকুলের বিরুদ্ধে রয়েছে নানান দুর্নীতির অভিযোগ।তিনি নিজেকে সব সময় বিএনপির ত্যাগী নেতা হিসেবে পরিচয় দিয়ে থাকেন।কিন্তু বিগত ফ্যাসিস্ট সরকারের সময় উল্লেখযোগ্য কোন ভূমিকা ছিল না রফিকুলের।৫ ই আগস্ট এর পর থেকে বিএনপি’র নাম ভাঙিয়ে বিভিন্ন অপকর্মের সাথে লিপ্ত অভিযুক্ত রফিকুল।সালিশ বাণিজ্য সহ অনৈতিক বিভিন্ন কার্যক্রমের সাথে সম্পৃক্ততা রয়েছে বলে জানা গিয়েছে।

 

স্থানীয় জনসাধারণ ও বিএনপি’র নেতাকর্মীদের দাবি অতি শীঘ্রই এই ধরনের যারা লিপ্ত তাদেরকে সকল প্রকার কমিটি থেকে বহিষ্কারের।

Facebook Comments Box

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT