শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
শিরোনাম :
মোহনগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি আটক  খান বাহাদুর কবির উদ্দিন খান উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত  রাণীনগরের ত্রিমোহনী হাটে ৪ টাকার খাজনা ৪০ টাকা ॥ বছরের পর বছর প্রতারিত হচ্ছে ক্রেতা-বিক্রেতা হিলি প্রেসক্লাবের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন শিশু ধর্ষণ মামলার আসামী আব্দুল্লাহকে গ্রেপ্তার ও শাস্তির দাবীতে সাতক্ষীরায় মানববন্ধন চান্দিনায় এলডিপি কর্মী সমাবেশে ড. রেদোয়ান আহমেদ ‘দ্রুত নির্বাচন দেন, না হয় গণতন্ত্রমনা মানুষ রাজপথে নামবে’ সাতক্ষীরায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে মসজিদের ইমামকে গাছে বেধে মারপিটের অভিযোগ আদমদীঘিতে ৩১ কেজি গাঁজাসহ চার মাদক কারবারি গ্রেপ্তার বর্ণাঢ্য নানা আয়োজনের মধ্যদিয়ে উন্মুক্ত হলো রাণীনগরের রক্তদহ বিল পর্যটন এলাকা ও পাখি পল্লী মিথ্যা সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

শীতের রাতে মহিলাদের সুরক্ষা দিতে পিঙ্ক প্রট্রোল শুরু করেছে ডায়মন্ড হারবার জেলা পুলিশ

  • প্রকাশিত সময় : শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
  • ১০৬ দেখেছেন

মনোয়ার ইমাম, কলকাতা (ভারত) প্রতিনিধি:

আজ সন্ধ্যায় ডায়মন্ড হারবার জেলা পুলিশের পক্ষ থেকে আবার শুরু হয়েছে পিঙ্গ প্রট্রোল। কারণ শীতের রাতে মহিলাদের সুরক্ষা নিশ্চিত করতে করতে এই ব্যাবস্থা নিয়েছে ডায়মন্ড হারবার জেলা পুলিশের সুপার শ্রী রাহুল গোস্বামী আই পি এস। তাকে সাহায্য করতে এগিয়ে এসেছেন ডায়মন্ড হারবার জেলা পুলিশ অতিরিক্ত পুলিশ সুপার জোনাল শ্রী মিতুন কুমার দে। সামনে বড় দিন প্রচুর মানুষের আনাগোনা শুরু হয়েছে জেলা থেকে শহরে। সেই সঙ্গে ভীড় ঠেলে ভিতরে ঢুকাতে চেষ্টা করবে দুষ্কৃতকারীদের দল। এবং যে কোন অঘটন যাতে না ঘটে তার জন্য সুনিশ্চিত করতে আগাম সতর্কতা অবলম্বন করছে ডায়মন্ড হারবার জেলা পুলিশ সুপার। এদিন ডায়মন্ড হারবার মহাকুমা থেকে শুরু করে আমতলা এবং বিষ্ণুপুর ও বজবজ মহেশ তলা থেকে শুরু করে ফলতা বন্দর এলাকায় দেখা গেছে মহিলা পুলিশ সাথে পুরুষ পুলিশের টহলদারি।এর আগে কলকাতার আর জি কর হাসপাতালে মহিলা ডাক্তারের উপর শারিরীক নির্যাতন ও ধর্ষণ এবং খুনের ঘটনার পর পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ কোন ভাবেই এবার থেকে মহিলাদের উপর জুলুম ও নির্যাতনের শিকার না হয়। তার সুরক্ষা নিশ্চিত করতে সবধরনের ব্যাবস্থা নেবার নির্দেশ দেন। তার নির্দেশ মেনে ডায়মন্ড হারবার জেলা পুলিশের পক্ষ থেকে রাতের অন্ধকারে মহিলাদের সুরক্ষা নিশ্চিত করতে পুলিশের টহলদারি জোতদার করা হয়েছে।

এবার থেকে মহিলাদের সাথে যোগাযোগ করা ও তাদের কোন সমস্যা হচ্ছে কি না তা সুনিশ্চিত করতে মহিলা পুলিশের দল এগিয়ে এসেছেন। তাদেরকে সাহায্য করছেন ডায়মন্ড হারবার থানার আই সি এবং উস্তি থানার ওসি আসাদুল সেখ এবং মগরাহাট থানার ওসি এবং মগরাহাট ও উস্তি থানার সার্কেল চীফ অফিসার ইনচার্জ শ্রী রাজু সোনকার ও বজবজ মহেশ তলার আই সি এবং বিড়লা পুর থানার ওসি আব্দুল মানজান সাহেব সহ ডায়মন্ড হারবার জেলা পুলিশের অধীনে সকল থানার ওসি ও অফিসারা।

Facebook Comments Box

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT